মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কোচ নিয়োগ দিল ঢাকা ক্যাপিটালস

ঢাকা ক্যাপিটালস। ছবি : সংগৃহীত
ঢাকা ক্যাপিটালস। ছবি : সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে অংশগ্রহণকারী ছয় দল ব্যস্ত সময় পার করছে। গত আসরে অংশ নেওয়া ঢাকা ক্যাপিটালস অংশ নিচ্ছে এবারের আসরেও। প্রধান কোচ নিয়োগের পর এবার সহকারী কোচের নাম প্রকাশ করেছে ঢাকা ক্যাপিটালস।

বিপিএলের নতুন আসরের জন্য টবি রেডফোর্ডকে নিয়োগ করেছে ঢাকা। এবার সহকারী কোচ হিসেবে যুক্ত হলেন গোলাম মুর্তজা। দেশের বিভিন্ন পর্যায়ের দলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। গোলাম মুর্তজার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি।

এর আগে, পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারকে মেন্টর হিসেবে নিয়োগ দেয় ঢাকা ক্যাপিটালস। মুর্তজা ছাড়া দলটির সিনিয়র সহকারী কোচ হিসেবে রয়েছেন মাহবুব আলি জ্যাকি।

এদিকে, বিপিএলের জন্য শক্তিশালী দল গঠন করেছে ঢাকা। নিলামের আগে তারা তাসকিন আহমেদ, অ্যালেক্স হেলস, সাইফ হাসান ও উসমান খানের সঙ্গে সরাসরি চুক্তি করে। নিলাম থেকে দলে নেয় শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন ও দাসুন শানাকার মতো ক্রিকেটারদের।

ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড : তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস, উসমান খান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X