স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যথাসময়ে বিপিএল শুরু হবে কি না জানাল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় বাতিল করা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, ২৬ ডিসেম্বর সিলেটে বিপিএলের ১২তম আসর বসার কথা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বিপিএলের আয়োজন নিয়ে অনেকের মাঝেই দেখা দেয় শঙ্কা। সঠিক সময়ে বিপিএল মাঠে গড়াবে কি না সেই প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের।

বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২৬ ডিসেম্বর সিলেটে বিপিএল শুরু করা নিয়ে কোনো শঙ্কা নেই। তিনি বলেন, ‘এ মুহূর্তে বিপিএল নিয়ে কোনো সংশয় নেই। নির্ধারিত দিনেই শুরু হবে।’

বিসিবি সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে। তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তারা জানিয়েছে, কোনো সমস্যা নেই। সব প্রস্তুত, মাঠও প্রস্তুত।’

বিসিবি সহসভাপতির সুরে সুর মিলিয়েছেন ঢাকা ক্যাপিটাল ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী আতিক ফাহাদও। তিনি বলেন, ‘টুর্নামেন্ট স্থগিত হওয়া নিয়ে এখন পর্যন্ত আমাদের কোনো শঙ্কা নেই। ২১ তারিখ থেকে আমাদের অনুশীলন শুরু হবে। বিদেশিদের টিকিট থেকে মাঠের সরঞ্জাম, আমাদের পক্ষ থেকে সবকিছু প্রস্তুত।’

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর সিলেটে বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে। উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে দুপুর ২টায় স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। এরপর সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে লড়বে নোয়াখালী এক্সপ্রেস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X