ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৩ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ফেরার ম্যাচে তামিমের দাপট, ডাক মারলেন সৌম্য

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। দুই দলের বিশ্বকাপ প্রস্তুতির জন্য সিরিজটি গুরুত্বপূর্ণ হলেও টাইগারদের জন্য সিরিজটির গুরুত্ব অন্য জায়গায়। এই সিরিজ দিয়েই অবসর কাণ্ড ও চোটের পর দলে ফিরলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ম্যাচে ব্যাটিং করতে না পারলেও এই ম্যাচে তিনি দেখাচ্ছেন কেন তিনি এখনো দেশের সেরা ওপেনার। অপর প্রান্তে আসা যাওয়ার মিছিল লেগে থাকলেও একপ্রান্ত আগলে রেখেছেনে এই ওপেনার।

নিউজিল্যান্ডের করা ২৫৪ রান তাড়ায় বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল ও এই সিরিজের জন্য টাইগার অধিনায়ক লিটন দাস। প্রথম পাঁচ ওভারে দুজন সতর্কভাবেই কাটিয়েছেন। তবে লিটন টিকতে পারেননি বেশিক্ষণ। ট্রেন্ট বোল্টের করা প্রথম ওভারে আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে রক্ষা পান টাইগার অধিনায়ক। তবে সাফল্য ওতটুকুই। ষষ্ঠ ওভারের শেষ বলে জেমিসনকে আপার কাট করতে গিয়ে থার্ড ম্যানে ধরা পড়েছেন। তার ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৬ রান।

লিটন ফেরার পর উইকেটে আসেন তানজিদ হাসান তামিম। আর আগে থেকেই উইকেটে ছিলেন তামিম ইকবাল। দুজনেরই ডাক নাম তামিম। এই দুই তামিমের জুটিতে আক্রমণ শুরু করে বাংলাদেশ। ৫৭ বলে দলীয় ৫০ ও পায় বাংলাদেশ। যার মধ্যে জেমিসনের এক ওভারে দারুণ তিন শটে ৩ চার মারেন তামিম ইকবাল। তামিমের একেকটি চারে গ্যালারি ফেটে যাচ্ছিল তামিম! তামিম! চিৎকারে।

এরপর বোলিংয়ে আসেন প্রথম ইনিংসে মানকাড কাণ্ডের নায়ক সৌধি। প্রথম ওভারে কিছু করতে না পারলেও দ্বিতীয় ওভারে তিনি তুলে নিয়েছেন বাংলাদেশের দুই উইকেট। ১১তম ওভারের চতুর্থ বলে ইনসাইড আউট করে তানজিদ তামিম খেলতে চেয়েছিলেন ইশ সোধিকে। টাইমিং করতে পারেননি। ধরা পড়েছেন বৃত্তের ভেতরই। এর আগে ১২ বলে করেছেন ১৬ রান। এরপর ক্রিজে আসেন দুই বছর পর ওয়ানডেতে ফেরা সৌম্য। তবে ২ বছর পর ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ২ বল টিকলেন শুধু। ওভার দ্য উইকেট থেকে করা সোধির বলে লেগ সাইডে ঘুরিয়ে খেলতে গিয়ে লিডিং-এজড হয়েছেন এ বাঁহাতি। ধরা পড়েছেন সৌধির হাতেই। সৌম্য রান করতে পারেননি কোনো। এরপর ক্রিজে আসেন তাওহীদ হৃদয়। কিন্তু তিনিও তামিমের সঙ্গী হিসেবে থাকলেন কিছুক্ষণই।

ইশ সৌধির নিচু হওয়া বলে আগবাড়িয়ে খেলতে গিয়েছিলেন হৃদয়। ব্যাটে লেগে বল ভেঙে দিয়েছে স্টাম্প। ৭০ রানেই চতুর্থ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। সৌধি একাই নিয়েছেন ৩ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

১০

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

১১

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

১২

জার্মান বধের নায়ক, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিলেন ‘সবকিছু’

১৩

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের পরাজয়

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার দুই সপ্তাহ পরেও ঝুলে আছে যেসব ইস্যু 

১৫

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

১৭

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

১৯

বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

২০
X