ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৫৫ রান

উইকেট প্রাপ্তির পর মুস্তাফিজকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি : বিসিবি
উইকেট প্রাপ্তির পর মুস্তাফিজকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি : বিসিবি

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ২৫৫ রানের টার্গেট দিয়েছে কিউইরা।

ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ওপেনার উইল ইয়ংকে উইকেটের পেছনে লিটনের ক্যাচ বানান পেসার মুস্তাফিজুর রহমান। ৮ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি ইয়ং।

দলীয় ২৬ রানে বিদায় নেন আরেক ওপেনার ফিন এলেন। এবার মুস্তাফিজের বলে ক্যাচ লুফে নেন সৌম্য সরকার। ১৫ বলে দুই চারে ফিনের সংগ্রহ ১২ রান।

অভিষেকেই চমক দেখান পেসার খালেদ আহমেদ। নিউজিল্যান্ডের দলীয় স্কোর যখন ৩৬, ওয়ান ডাউনে নামা চাদ বোসকে তৌহিদ হৃদয়ের তালুবন্দি করান তিনি। ১৯ বলে তিন চারে ১৪ রান করেন চাদ।

চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন ব্লান্ডেল ও নিকোলস। ১১১ বলে দুজন উপহার দেন ৯৫ রানের জুটি। দলীয় ১৩১ রানে এই জুটি বিচ্ছিন্ন করেন খালেদ আহমেদ। ৬১ বলে ছয় চারে ৪৯ রানে সাজঘরে ফেরেন ফিফটির আফসোস করা হেনরি নিকোলস।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস এসেছে টম ব্লান্ডেলের ব্যাট থেকে। হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে তিনি করে যান ৬৮ রানের ইনিংস। ৬৬ বলের ইনিংসে তিনি হাঁকান ছয়টি চার ও একটি ছক্কা।

বল হাতে কিউইদের লেজের সারির ব্যাটারদের আতঙ্ক ছড়িয়েছেন মেহেদী হাসান। একে একে তুলে নেন রাচিন রবীন্দ্র (১০), কাইল জেমিসন (২০) ও অধিনায়ক লকি ফার্গুসনের (১৩) উইকেট। পুরো ৫০ ওভার খেলতে পারেনি নিউজিল্যান্ড।

ইশ সোধির উইকেট নিয়ে সফরকারীদের অলআউট করে দেন খালেদ। ৪৯.২ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৫৪ রান। বল হাতে বাংলাদেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ তিন উইকেট নেন মেহেদী হাসান ও খালেদ আহমেদ। মুস্তাফিজ দুটি, হাসান ও নাসুম নেন একটি করে উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X