ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

হাথুরুর মন্তব্যে অবাক তামিম

টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে এক সাক্ষাৎকারে বিশ্বকাপ স্বপ্ন দেখাদের জেগে উঠার আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ ওপেনার তামিম ইকবালেরও। কোচের এমন মন্তব্য শুনে অবাক হয়েছেন তিনি। আজ মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের পর সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তামিম।

বিশ্বকাপ সুপার লিগের তৃতীয় স্থানে ছিল বাংলাদেশ। কিন্তু সবশেষ কয়েকটি সিরিজ খারাপ খেলেছে টাইগাররা। এতে শিষ্যদের ওপর রাগ থেকেই হয়তো এমন মন্তব্য করেন হাথুরু।

বিষয়টি চোখে পড়েছে তামিমেরও। তিনি বলেছেন, ‘আমিও অবাক হয়েছি বেশ কিছু মন্তব্য শুনে। এটা আমাদের সপ্তম বিশ্বকাপ, অবশ্যই উচিত (স্বপ্ন দেখা)। এটা আমাদের স্বপ্ন, আমরা দুইটা জিততে পারি, সেমিও (সেমিফাইনাল) খেলতে পারি। কিন্তু এ ধরনের মন্তব্য শুনে আমি অবাক!’

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। এশিয়া কাপে সুপার ফোরে উঠলেও ফাইনাল থেকেছে অস্পর্শ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও হারের বৃত্তে টাইগাররা। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে ৮৬ রানে হেরে যায় স্বাগতিকরা।

দীর্ঘদিন পর দলে ফিরে তামিম খেলেছেন ৫৮ বলে ৪৪ রানের ইনিংস। অন্যদিকে যাকে নিয়ে আলোচনা তুঙ্গে সেই মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১০

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১১

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১২

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৩

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৫

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৬

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৭

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৮

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৯

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

২০
X