স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলেও নেই এবাদত

এবাদত হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত
এবাদত হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে হাঁটুতে চোট পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরী। চোট থেকে সেরে উঠতে লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচারও করা হয়েছিল ডানহাতি এই পেসারের। তবে অপারেশনের কারণে এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপের পর আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) মিস করবেন টাইগার পেসার।

গত ৩০ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছিল এবাদতের। সেখানে প্রাথমিক পুনর্বাসন শেষ করে দেশে ফিরে আসেন ডানহাতি এই পেসার। দেশে ফিরেও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবাদত। ইনজুরি থেকে পরিপূর্ণ সুস্থ হতে সময় লাগার কারণে আজ রোববার (২৪ সেপ্টেম্বর) র‌্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত বিপিএলের নিলামে তোলা হয়নি টাইগার পেসারের।

গত জুলাই মাসে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েন এবাদত। আফগানদের ইনিংসের ৪২তম ওভারের তৃতীয় বলের সময় লাফ দিতে গিয়ে আম্পায়ারের কাঁধে বাড়ি খায় এবাদতের হাত। আর ধাক্কা খেয়ে পেছন ঘুরে মাটিতে পড়ে যান এই ডানহাতি পেসার। ঠিক তখনই হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন এবাদত।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, এশিয়া কাপ মিস করবেন তিনি। যদিও পরবর্তীতে লন্ডন থেকে বার্তা আসে, অপারেশনের পর পুনর্বাসনের অংশ হিসেবে লম্বা সময়ের জন্য মাঠের ক্রিকেট থেকে বাইরে থাকতে হবে তাকে। যার অর্থ বিশ্বকাপ থেকে নিশ্চিতভাবে ছিটকে গেছেন এবাদত। এবার আসন্ন বিপিএলেও দেখা যাবে না উইকেট তোলার পর টাইগার এই পেসারের ট্রেডমার্ক ‘স্যালুট’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

লবণাক্ততা, প্লাস্টিক, শিল্পায়নে বদলে যাচ্ছে সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১০

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১১

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১২

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১৩

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

১৪

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

১৫

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

১৬

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

১৭

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

১৮

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

১৯

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

২০
X