স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে তামিমের সঙ্গী মুশফিক

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন মুশফিক (বামে) ও তামিম। ছবি : সংগৃহীত
বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন মুশফিক (বামে) ও তামিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সরাসরি সাইনিংয়ের মাধ্যমে আগেই বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে দলে ভিড়িয়েছিল ফরচুন বরিশাল। এবার প্লেয়ার্স ড্রাফটের শুরুতেই উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমকে অর্ন্তভুক্ত করেছে গত আসরের রানার্সআপরা।

রোবরার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে চলমান বিপিএলের ড্রাফট থেকে ক্যাটাগরি ‘এ’ থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকায় মুশফিকুর রহিমকে কিনে নিয়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের পর মুশফিককেও দলে টানলো বরিশাল।

এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে মুশফিকই একমাত্র ক্রিকেটার ছিল যিনি ডিরেক্ট সাইনিংয়ে দল পাননি। তবে আজ অনুষ্ঠিত ড্রাফটে তৃতীয় দল হিসেবে খেলোয়াড় নেওয়ার সুযোগ পায় বরিশাল। আর সুযোগ পেয়েই বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটারকে দলে নেন ফ্রাঞ্চাইজিটির অধিনায়ক তামিম ইকবাল। ক্যাটাগরি ‘সি’ তে থাকা রাকিবুল হাসানকেও ড্রাফট থেকে দলে টেনেছে ফরচুন বরিশাল।

প্লেয়ার্স ড্রাফটের আগে ফরচুন বরিশালের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, ইবরাহিম জাদরান, তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১০

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১১

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১২

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৩

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৪

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৫

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৬

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৭

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১৮

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১৯

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

২০
X