ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

সপরিবারে মার্কিন দূতাবাসে সাকিব 

পিটার হাসের সঙ্গে সপরিবারে সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
পিটার হাসের সঙ্গে সপরিবারে সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্ত্রী-সন্তানদের নিয়ে মার্কিন দূতাবাসে যান বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানে রাষ্ট্রদূতের সঙ্গে দারুণ সময় কাটান তারা। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ক্রিকেট এবং বেসবল খেলেন বাংলাদেশ দলের অধিনায়ক। তবে সাকিব হঠাৎ কেন মার্কিন দূতাবাসে গেলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

দূতাবাসে সময় কাটানোর কিছু মুর্হূত ফেসবুকে শেয়ার করে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির লিখেছেন, ‘বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করার সময়টা দারুণ ছিল! ক্রিকেট এবং বেসবল খেলে দুপুরটা ভালোই কেটেছে। রাষ্ট্রদূতের সঙ্গে সাকিবের চ্যালেঞ্জ অবশ্যই দেখার মতো ছিল। আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!'

এদিকে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলছে। এই সিরিজে বিশ্রামে আছেন সাকিব। তাই আপাতত পরিবারকে নিয়েই সময় পার করছেন তিনি। তবে দিন কয়েকের মধ্যেই বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে ভারতের বিমান ধরবেন বাংলাদেশ অধিনায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X