স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের গুঁড়িয়ে সিরিজ শ্রীলংকার

সিরিজ জয়ের পর শ্রীলংকা ক্রিকেট দল
সিরিজ জয়ের পর শ্রীলংকা ক্রিকেট দল

প্রথম ম্যাচে লংকানদের হারিয়ে শুরুটা দারুণ করেছিল আফগানিস্তান। তবে বাকি দুই ম্যাচে দাপটের সঙ্গে ফিরে আসে স্বাগতিক শ্রীলংকা। টানা দুই ম্যাচ জিতে সিরিজের ট্রফি নিশ্চিত করেছে লঙ্কানরা। বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে দাশুন শানাকা শিবির। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতল শ্রীলঙ্কা।

হাম্বানটোটায় সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ২২.২ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে শ্রীলঙ্কা লক্ষ্যে পৌঁছায় ৩৪ ওভার হাতে রেখে, ১২০/১। আফগানদের টপ অর্ডার গুঁড়িয়ে দেওয়া লঙ্কান পেসার দুশমন্থ চামিরা জেতেন ম্যাচসেরার পুরস্কার। তিন ম্যাচে দুই ফিফটি করা দিমুথ করুণারত্নে জেতেন সিরিজ সেরার পুরস্কার।

সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ৮৪ রান যোগ করেন নিশাঙ্কা ও করুনারত্নে। টি-টোয়েন্টি মেজাজে মাত্র ৩৪ বলে ৫১ রান করে আউট হন ওপেনার পাথুম নিশাঙ্কা। জয়ের জন্য বাকি কাজটুকু সারেন করুনারত্নে ও কুশল মেন্ডিস। ৪৫ বলে সাত চারে ৫৬ রানে করুনারত্নে ও ১৭ বলে ১১ রানে অপরাজিত থাকেন কুশল। মাত্র ১৬ ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় লঙ্কানরা।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলারদের চাপে পড়ে আফগানিস্তান। একের পর এক পড়তে থাকে উইকেট। চামিরা, কুমারা, হাসারাঙ্গাদের দাপটে দ্রুতই গুটিয়ে যায় সফরকারীরা।

আফগানদের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন অলরাউন্ডার মোহাম্মাদ নবী। এ ছাড়া ইব্রাহিম জাদরান ২২, গুলবাদিন ২০, নাজিবুল্লাহ ১০, ফরিদ ১৩ রান করেন। বাকিদের মধ্যে কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের রান। লংকানদের পেসার হয়ে দুশমন্থ চামিরা ৪টি ও লেগ স্পিনার ওয়ান্দু হাসারাঙ্গা মাত্র ৭ রানে ৩ উইকেট নেন। কুমারা দুটি ও থিকসেনা নেন এক উইকেট।

ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি আফগান লেগ স্পিনার রশিদ খান। তৃতীয় ম্যাচে ব্যাট হাতে করেন মাত্র ২ রান। বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X