স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০১:২৬ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল ভারত

ডেঙ্গুতে আক্রান্ত ভারতীয় ওপেনার শুভমান গিল। ছবি : সংগৃহীত
ডেঙ্গুতে আক্রান্ত ভারতীয় ওপেনার শুভমান গিল। ছবি : সংগৃহীত

ইংল্যান্ড-নিউজিল্যান্ড মহারণ দিয়ে শুরু হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। প্রথাগত নিয়ম ভেঙে উদ্বোধনী ম্যাচের তালিকায় রাখা হয়নি স্বাগতিক দেশের খেলা। প্রতিযোগিতার পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশনে নামবে টিম ইন্ডিয়া। এর আগেই বড় দুঃসংবাদ পেয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন স্কোয়াড।

রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে দিবারাত্রির ম্যাচটি। তবে এই ম্যাচের আগেই ভারতের ওপেনার শুভমান গিল ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম।

টাইমস অব ইন্ডিয়া, নিউজ১৮সহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ডেঙ্গু টেস্টে পজিটিভ হয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা গিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্রের বরাতে জানা গেছে, রোহিত শর্মার দল চেন্নাইয়ে যাওয়ার পর থেকেই প্রচণ্ড জ্বরে ভুগছেন তরুণ এই ব্যাটার।

জনপ্রিয় ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে শুভমান গিলকে না পাওয়া গেলে তার জায়গায় মাঠে নামতে পারেন বাঁহাতি ব্যাটার ইশান কিষাণ।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গিলের বর্তমান অবস্থা তেমন ভালো নয়। ভারতীয় ওপেনার যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকেন, তার জ্বর থেকে সেরে উঠতে সাধারণত এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে। সেক্ষেত্রে শুধু অজিদের বিরুদ্ধে নয়, প্রথম দিকের কয়েকটি ম্যাচ মিস করতে পারেন সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহককে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১১

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১২

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৩

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৪

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৫

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৬

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৭

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৮

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৯

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

২০
X