স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৬:০৮ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

২৮৬ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ইফতেখার আহমেদকে ফিরিয়ে ডি লিডের উল্লাস। ছবি : সংগৃহীত
ইফতেখার আহমেদকে ফিরিয়ে ডি লিডের উল্লাস। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে পঞ্চাশ ওভারও টিকতে পারলো না শিরোপার অন্যতম দাবিদার পাকিস্তান। তুলনামূলক কম শক্তির বোলিং লাইনআপের কাছে ৪৯ ওভারে ২৮৬ রান তুলতেই গুটিয়ে যায় বাবর আজমের দল।

শুক্রবার (৬ অক্টোবর) হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নেদারল্যান্ডস। রিজওয়ান ও শাকিলের জোড়া ফিফটিতে জয়ের জন্য ডাচদের ২৮৭ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে পাকিস্তান।

হায়দ্রাবাদে প্রথমে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ডাচ বোলারদের আঘাতে ৩৮ রানের মধ্যেই ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার। ইনিংসের চতুর্থ ওভারে ১২ রানে ফিরে যান পাক ওপেনার ফখর জামান। মাত্র ৫ রান করা বাবরকে আউট করেন স্পিনার কলিন অ্যাকারম্যান। ৪ রানের ব্যবধানে আরেক ওপেনার ইমামও ১৫ রানে সাজঘরে ফেরেন।

চতুর্থ উইকেট জুটিতে ১২০ রান সংগ্রহ করেন শাকিল-রিজওয়ান। মাত্র ৩২ বলে ফিফটি পূরণ করে ৬৮ রানে আউট হন শাকিল। ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক পূরণ করে শাকিলের সমান ৬৮ রানে বোল্ড হন এই উইকেটকিপার ব্যাটার। ১৫৮ থেকে ১৮৮ রানের আরও তিন উইকেট হারায় পাকিস্তান। সপ্তম জুটিতে ৬৪ রানের জুটি গড়েন শাদাব ও নওয়াজ। ৩২ রানে বাস ডি লিডের বলে আউট হন পাক অলরাউন্ডার। ৩৯ করে রান আউট হন নওয়াজ। ডাচদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন বাস ডি লিডে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১০

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১১

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১২

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৩

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৪

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৫

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৬

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৭

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৮

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X