স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ১২:০২ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

টাইগারদের বিপক্ষে ব্যাটিংয়ে উড়ন্ত শুরু ইংলিশদের

ম্যালান ও বেয়ারেস্টোতে উড়ছে ইংলিশরা। ছবি: সংগৃহীত
ম্যালান ও বেয়ারেস্টোতে উড়ছে ইংলিশরা। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত বৈশ্বিক ক্রিকেটের মেগা ইভেন্ট আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সপ্তম ম্যাচ আজ । নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড । ধর্মশালার হিমাচল প্রদেশের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে অধিনায়কের বোলিং নেওয়ার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারছে না টাইগার বোলাররা। ইংলিশদের জড়ো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড ম্যালান।

প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের দুই ওপেনারকেই আউট করেছিলেন মোস্তাফিজ। ধর্মশালায় নতুন বল তুলে দেওয়া হয়েছে তার হাতে। প্রথম ওভোরে ভালো শুরু করলেও পরে মুস্তাফিজের ওপরেও চড়াও হয় ম্যালান। প্রথমে দুই পেসারকে দেখে শুনে খেলতে থাকলেও পরে ঠিকই বাউন্ডারিতে রান তুলতে থাকেন দুই ওপেনার। চার ও ছয়ের ফুলঝুড়ি ছুটিয়ে মাত্র ৯ ওভারের মধ্যে দলীয় রান ৫০ পার করে ইংলিশরা। দশম ওভারে সাকিব এসে রান কিছুটা কন্ট্রোলে আনার চেষ্টা চালান তবে লাভ হয়নি। ১২ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ বিনা উইকেটে ৭৭ রান।

এর আগে বেলা ১০টা ৩০মিনিটে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। বোলিং, ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়েও দাপট দেখায় টাইগার ক্রিকেটাররা। প্রথম ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে সাকিবরা। মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় দলে এসেছেন শেখ মাহেদী। বাকি টিম থাকছে অপরিবর্তিত।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতে পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১০

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১১

হুহু করে কমছে তেলের দাম

১২

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৩

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৪

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৫

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৬

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৭

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৮

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৯

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

২০
X