স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১২:৫২ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কাছে হেরে শিরোপাবঞ্চিত বাংলাদেশ

ভারতের শিরোপা জয়ের উল্লাস । ছবি : সংগৃহীত
ভারতের শিরোপা জয়ের উল্লাস । ছবি : সংগৃহীত

এসিসি নারী ইমার্জিং এশিয়া কাপের প্রথম আসরের ফাইনালে বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। হংককের মং ককে ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান করে ভারত। ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৯৬ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফলে এত কাছে গিয়েও শিরোপা হাতছাড়া হলো বাংলাদেশের।

আজ বুধবার হংকংয়ের মং ককে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতে ভারত ধীরগতিতে ব্যাটিং শুরু করলেও কিছুক্ষণ পরেই তারা রান তোলার গতি বাড়িয়ে দেয়। তবে ম্যাচের শেষ দিকে বাংলাদেশের মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের রান ১২৭-এ এসে থামে। ম্যাচের এক পর্যায়ে মাত্র ১৫ রানের মধ্যে ভারত ৪ উইকেট হারায়।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন দীনেশ বৃন্দা এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে কনিকা আহুজার ব্যাটে। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন নাহিদা আক্তার ও সুলতানা খাতুন।

১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৩৭ রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরেন টপঅর্ডারের চার ব্যাটার। দলীয় ৫১ রানে সোবহানা মোস্তারী আউট হওয়ার পর বাংলাদেশের ম্যাচ জয়ের আশা শেষ হয়ে যায়।

বৃষ্টিময় ইমার্জিং এশিয়া কাপের ফাইনালও মাঝপথে ভেসে যাওয়ার শঙ্কা জেগেছিল। বৃষ্টি থামলেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় থামানো যায়নি। নির্ধারিত ওভার শেষ হওয়ার ৪ বল আগেই গুটিয়ে গেছে লতা মণ্ডলের দল।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন সেমিফাইনাল জয়ের নায়ক নাহিদা আক্তার। তিনি ১৭ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে সোবহানা মোস্তারীর ব্যাট থেকে। তিনি ১৬ রান করে আউট হন। ভারতের পক্ষে শিয়াঙ্কা পাতিল একাই নেন চার উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X