স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৫:৫৯ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে বেশি চ্যালেঞ্জ দেখছেন স্যান্টনার

মিচেল স্যান্টনার। ছবি: সংগৃহীত
মিচেল স্যান্টনার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিউজিল্যান্ডের শুরুটা হয়েছে বলার মতো। প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে রীতিমতো বিধ্বস্ত করার পর পুঁচকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সহজ জয়। রান রেট মিলিয়ে এই মুহূর্তে বিশ্বকাপে সবার ওপরে নিউজিল্যান্ড। ব্যাটিং-বোলিং সব মিলিয়েই সেরা ফর্মে রয়েছে কিউইরা। ডাচদের বিরুদ্ধে বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম স্পিনার হিসেবে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন মিচেল স্যান্টনার। তারপরও পুরোপুরি তৃপ্ত নন তিনি। বরং আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেই নাকি ভালো বোলিং হয়েছিল তার এবং পরের ম্যাচে চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে আরও বড় চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন তিনি।

তিনি বাংলাদেশিদের স্পিন খেলার সামর্থ্যের প্রশংসা করে বলেন, ‘এই বিশ্বকাপেই চেন্নাইয়ে স্পিনারদের সাফল্য দেখেছি আমরা। সেদিন ভারতীয় স্পিনাররা অস্ট্রেলিয়াকে অস্বস্তিতে ফেলেছিল। আমাদের পরের ম্যাচ সেই চেন্নাইয়ে এবং প্রতিপক্ষ বাংলাদেশ এবং আমরা সবাই জানি, বাংলাদেশিরা স্পিনের বিপক্ষে কতটা ভালো খেলে। সুতরাং ওই ম্যাচে চ্যালেঞ্জটা বেশি।’

শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ে এবারের আসরে প্রথমবারের মতো দিবারাত্রির ম্যাচ খেলবে টাইগাররা। স্যান্টনার জানালেন রাতে বোলিংয়ের সমস্যার কথা। ‘এই বিশ্বকাপেই কিছু ম্যাচে অপ্রত্যাশিত কিছু দেখেছি আমরা। সুতরাং পরের ম্যাচ নিয়ে আমাদের সতর্ক থাকতে হচ্ছে। দিনের ইনিংসগুলোতে স্পিন হচ্ছে বেশি। রাতের দিকে শিশির একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা সব কিছুর জন্যই প্রস্তুতি নিয়ে রেখেছি।’

এ ছাড়াও তিনি কোন কৌশলে উইকেট পাচ্ছেন তাও বলে দিলেন এই কিউই তারকা। ‘আমরা নিউজিল্যান্ডে যে ধরনের পিচে খেলে থাকি, সেটা ভারতে এসে আশা করতে পারি না। এখানে বোলারকে শটস খেলার জন্য আমন্ত্রণ জানাতে হবে এবং তাদের ভুলের অপেক্ষায় থাকতে হবে। সে কারণেই আমি লম্বা সময় ধরে স্লিপ ফিল্ডার রেখে বোলিং করে যাচ্ছি।’

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে বেশ কয়েক মৌসুম খেলেছেন স্যান্টনার। তাই চেন্নাইয়ের মাঠ তার অন্য অনেকের চেয়েই বেশি চেনা। সেখানে কী ধরনের চ্যালেঞ্জ সামনে আসতে পারে, কী কৌশল নেওয়া যেতে পারে, সেটাও জানা। সেই সঙ্গে বাংলাদেশি ব্যাটারদের সম্পর্কেও স্বচ্ছ ধারণা আছে তার। তাই ম্যাচটি যে নেদারল্যান্ডস কিংবা ইংল্যান্ডের মতো সহজ হবে না, সেটা বুঝতে পারছেন কিউই স্পিনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১০

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১১

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৩

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৪

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৫

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৬

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৭

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৮

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

২০
X