স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৬:২০ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অজিদের ৩১২ রানের টার্গেট দিল প্রোটিয়ারা

ডি কক ও মার্করামের ব্যাটে বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ছবি : সংগৃহীত
ডি কক ও মার্করামের ব্যাটে বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ছবি : সংগৃহীত

আইসিসি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে সুন্দর সূচনা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩১২ রানের টার্গেট দিয়েছে প্রোটিয়রা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) লখনৌর একানা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং শুরু করে দক্ষিণ আফ্রিকা। উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।

লখনৌতে ব্যাটিংয়ের প্রথম থেকেই মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার ডি কক। অধিনায়ক বাভুমাকে নিয়ে ১০৮ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ৩৫ রানে ম্যাক্সওয়েলের বলে ফিরে যান বাভুমা। ভ্যান ডার ডুসেনকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন ডি কক। ২৬ রানে আউট হন গত ম্যাচের সেঞ্চুরিয়ান। ৩৫ ওভারের সময় ১৯৭ রানের সময় সাজঘরে ফেরেন বিশ্বকাপে টানা দুই শতক হাঁকানো ডি কক। ৮টি চার ও ৫টি ছক্কায় ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি তুলে নেন প্রোটিয়া ব্যাটার।

চতুর্থ উইকেটে ৬৬ রানের পার্টনারশিপ গড়েন ক্লাসেন ও মার্করাম। ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে ৫৬ রানে ফিরে যান ডানহাতি এই ব্যাটার। মাত্র ৪ রানের ব্যবধোনে ক্লাসেনও সাজঘরে ফেরেন হ্যাজেলউডের শিকারে পরিণত হয়ে। শেষ দিকে ব্যাটিংয়ে ঝড় তোলেন মিলার ও জেনসেন। ৩ ছক্কা ও ১ চারে ২৬ রানের ক্যামিও খেলেন জেনসেন। এ ছাড়া মিলার ১ ছক্কা ও চারে ১৭ রানে স্টার্কের বলে বোল্ড হন। এরই সঙ্গে টানা দুই ম্যাচে তিনশোর উপরে রান সংগ্রহ করল প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিশেল স্টার্ক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১০

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১১

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১২

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৩

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৪

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৫

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৬

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৭

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৮

ছেলের হাতে বাবা খুন

১৯

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

২০
X