স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৯:২৮ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

উইলিয়ামসনের ফিফটিতে জয়ের পথে নিউজিল্যান্ড

ফিফটির পর কেন উইলিয়ামসন। ছবি : সংগৃহীত
ফিফটির পর কেন উইলিয়ামসন। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে একাদশে ছিলেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অবশ্য তাকে ছাড়াই জয় পেতে কোনো কষ্ট হয়নি কিউইদের। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচে ফিরেই দুর্দান্ত ফিফটি তুলে নিয়েছেন ব্লাকক্যাপস দলপতি। তার ফিফটিতে বাংলাদেশের বিপক্ষে জয়ের পথে রয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।

২৪৬ রানের জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ১২ রানের মাথায় আগের দুই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করা রবীন্দ্রকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন ৮০ রানের জুটি গড়েন। ৪৫ রানে সাকিবের বলে আউট হন ওপেনার কনওয়ে। ড্যারিল মিচেলকে নিয়ে অপরাজিত ৮২ রানের জুটিতে দলকে জয়ের পথে রেখেছেন অধিনায়ক উইলিয়ামসন। এর আগে টস হেরে ইনিংস উদ্বোধন করতে এসে শূন্য রানে আউট হন লিটন কুমার দাস। ব্যক্তিগত ১৬ রানে লকি ফার্গুসনের বলে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম। ৫৬ রানের মাথায় মিরাজ ও শান্তর উইকেট হারায় বাংলাদেশ। মিরাজ ৩০ ও ৭ রান করেন ইনফর্ম শান্ত। ৫৬ রানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম পঞ্চম জুটিতে ৯৬ রান সংগ্রহ করেন। তাদের পার্টনারশিপে বড় সংগ্রহের পথে এগোতে থাকে টাইগাররা। কিন্তু লকি ফার্গুসনকে ছক্কা হাঁকাতে গিয়ে ৪০ রানে কাটা পড়েন টাইগার অধিনায়ক। ৪৮তম ফিফটি পূরণ করে ৬৬ রানে বোল্ড হন মুশফিক। তাওহিদ হৃদয় ১৩ রানে আউট হলে দুইশোর নিচে অলআউট হওয়ার শঙ্কা জাগে টাইগার শিবিরে। তবে শেষ দিকে পেসার তাসকিনের ১৭ এবং মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৪১ রানে ইনিংসে ২৪৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন লকি ফার্গুসন। এ ছাড়া ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি দুটি করে উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১০

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১১

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১২

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৪

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৫

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৬

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৭

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৮

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৯

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

২০
X