স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

ম্যাচসেরার পুরস্কার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করলেন মুজিব

আফগান স্পিনার মুজিব উর রেহমান। ছবি : সংগৃহীত
আফগান স্পিনার মুজিব উর রেহমান। ছবি : সংগৃহীত

কয়েকদিন আগে আফগানিস্তানের পশ্চিম অঞ্চলের (হেরাত, ফারাহ এবং বাডঘিস) প্রদেশে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। ২ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল দুর্যোগটিতে। বিশ্বকাপের সম্পূর্ণ ম্যাচ ফি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন রশিদ খান। এবার ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ক্ষতিগ্রস্তদের জন্য ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করেছেন আফগান স্পিনার মুজিব উর রেহমান।

১৫ (অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে পরাজিত করে ঐতিহাসিক এক জয় ছিনিয়ে নিয়েছে আফগানিস্তান। ১০ ওভারে ৫১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন স্পিনার মুজিব।

বাংলাদেশ ও স্বাগতিক ভারতের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয় আফগানিস্তানের। প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে আফগানরা। বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সেরা ম্যাচটা খেলেছে মুজিব-রশিদরা।

ইংলিশদের গুঁড়িয়ে দেওয়ার কারিগর মুজিব ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে বলেন, ‘এই ট্রফিটা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশের মানুষের জন্য উৎসর্গ করছি। এটি এমন কিছু যা আমরা দল হিসেবেও করতে পারি। আমি একজন খেলোয়াড় হিসেবে করলাম।’

আফগান স্পিনার আরও বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত। পুরো দলের জন্য দারুণ এক অর্জন। এমন কিছুর জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। বোলার এবং ব্যাটারদের কাছ থেকে দারুণ পারফরম্যান্সও পেয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

মাদক সেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতা খুন

ইরানের ৮ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের

চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চায় উত্তর কোরিয়া

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দোরগোড়ায় আর্জেন্টিনা!

আর্জেন্টিনার জয়ে খুশির জোয়ারে ভাসছে শোবিজ অঙ্গন

ইরানে মার্কিন হামলা, খালি করা হলো শিশুদের ক্যানসার হাসপাতাল

প্রসঙ্গ রথযাত্রা

সৌদিতে কারখানার মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

বেকারি শ্রমিককে পিটিয়ে হত্যা

১০

সংঘাত ‘নতুন অঙ্গনে’ ছড়িয়ে পড়বে, ইরানের হুঁশিয়ারি

১১

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

১২

শিক্ষার্থীদের আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্ব সাপ দিবস আজ

১৪

নওগাঁয় রথযাত্রা উৎসব শুরু

১৫

পাহাড়ি ঢলে চকরিয়ায় কৃষিতে বিপর্যয়

১৬

যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব হবে বিধ্বংসী: ইরান

১৭

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ১২ ফিলিস্তিনি বন্দি

১৮

জুলাই সনদ বাস্তবায়নে সরকার-বিরোধী দল একসঙ্গে কাজ করছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

১৯

নজরুল বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ইউজিসি চেয়ারম্যানের

২০
X