স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০১:০৪ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার সাকিবের সঙ্গে ডোনাল্ডের দ্বন্দ্ব

সাকিব আল হাসান ও অ্যালান ডোনাল্ড। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান ও অ্যালান ডোনাল্ড। ছবি: সংগৃহীত

বাংলাদেশ দল বিশ্বকাপে যাওয়ার আগে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় সংবাদ ছিল টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালের দ্বন্দ্ব। বিশ্বকাপ যাওয়ার পরেও বিতর্ক পিছু ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের। এবার সংবাদমাধ্যমগুলোতে খবর টাইগারদের পেস বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি বোলার অ্যালান ডোনাল্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন সাকিব। এই দ্বন্দ্বের কারণে টাইগার অধিনায়ক ও কোচের মধ্যে দূরত্ব বাড়ছেও বলে খবর ছড়িয়েছে।

ভারতের মাটিতে চলমান বিশ্বকাপে বাংলাদেশি পেসারদের পারফরম্যান্স খুব একটা সুবিধার না। কোনো ম্যাচেই ঠিক সেভাবে আলো ছড়াতে পারেননি তাসকিন-মুস্তাফিজরা। তারপরও একাদশে তিন পেসার খেলিয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। বিষয়টি নিয়ে সাকিব আল হাসান ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মধ্যে কিছুটা মানসিক দূরত্ব তৈরির কথা শোনা যাচ্ছে। জানা গেছে, ভারতের কন্ডিশনের কথা চিন্তা করে একাদশে স্পিনার বেশি খেলাতে চান সাকিব।

অন্যদিকে, ডোনাল্ড চেয়েছেন তিন পেস বোলার খেলাতে, যা পছন্দ হচ্ছে না অধিনায়ক সাকিবের। তবে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অবশ্য বোঝাতে সক্ষম হয়েছেন ডোনাল্ড। চেন্নাইয়ে নিউজিল্যান্ড এবং সবশেষ পুনেতে ভারতের বিপক্ষে ব্যর্থ টাইগারদের পেস ইউনিট। এমন হতাশাজনক পারফর্ম করার পর এক গণমাধ্যমকে কোচ ডোনাল্ড কারণও ব্যাখ্যা করেছেন।

দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা খুব ভালো করেছি। ভারতে তেমনটা করতে পারছি না। কারণ হলো খুবই ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে। পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সাড়ে তিনশ রান চেজ করছে। এর মানে হলো তাদের পেসাররাও ভালো করতে পারছেন না। আসলে উপমহাদেশে কন্ডিশন পেসারদের অনুকূল না। মিরপুর, সিলেট বা চট্টগ্রামের মতো ভারতের উইকেটেও ভালো করা চ্যালেঞ্জিং।’

এক্ষেত্রে ম্যাচ জয়ের জন্য টাইগার ব্যাটারদেরই বড় ভূমিকা রাখতে হবে বলে মনে করেন ডোনাল্ড, ‘জিততে হলে রান করতে হবে। চেজ করতে হবে বড় স্কোর। আমরা অনেক আলোচনা করছি বর্তমান পরিস্থিতি থেকে বের হতে। বোলাররা আরও কিছুটা আক্রমণাত্মক হলে হয়তো ভালো হবে। সামনের ম্যাচগুলোর জন্য একটা উপায় খুঁজে বের করতেই হবে আমাদের।’

পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরিকল্পনা নিয়ে ডোনাল্ড বলেন, ‘পুরোটাই সাকিবের ওপর নির্ভর করছে। কারণ মুম্বাইয়ের মাঠ একটু ছোট। কাল (আজ) ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখার পর বুঝতে পারব আমাদের কী করা উচিত।’

ডোনাল্ড আর হাথুরুসিংহে হয়তো বাস্তবতা উপলব্ধি করতে পারছেন। সাকিবের পরিকল্পনাকেই মেনে নিতে পারেন তারা। আগামী ২৪ অক্টোবর মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে একাদশে ফিরতে পারেন টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ঊরুর ইনজুরিতে থাকা বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১০

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১১

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১২

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৩

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৪

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৫

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৬

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৭

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৮

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৯

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

২০
X