স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ১১:৩১ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে দ্বিতীয় দিনের অনুশীলনে সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগেই হঠাৎ করে দেশে ফিরে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের মাঝপথে বিশ্বসেরা অলরাউন্ডারের দেশে ফিরে আসার সংবাদ সবাইকে চমকে দিয়েছিল। তবে পরে জানা যায়, সাবেক গুরু নাজমুল আবেদিন ফাহিমের কাছে ব্যাটিং পরামর্শ নিতেই ঢাকা আসেন টাইগার অধিনায়ক। গতকাল মিরপুরে অনুশীলন করেন সাকিব। আজ দ্বিতীয় দিনের মতো ব্যাটিং অনুশলীন করছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে দ্বিতীয় দিনের মতো ব্যাটিং অনুশীলন করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। সকাল ৯টার পরপরই ইনডোরে আসেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

মিরপুরের ইনডোরে সাকিব ছাড়াও এসেছেন তার শৈশবের গুরু নাজমুল আবেদিন ফাহিম। সাবেক এই কোচের সঙ্গে ব্যাটিং অনুশীলন শুরু করেন টাইগার অধিনায়ক। গতকালের মতো আজও শুধু ব্যাটিং নিয়েই অনুশীলন করার কথা সাকিবের। অনুশীলন শেষে আজই কলকাতা বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে টাইগার দলপতির।

গতকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকায় এসেই দুপুরে কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে যান ব্যাটিং পরামর্শ নেওয়ার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১০

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১১

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১২

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৩

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৪

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৬

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৭

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৮

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৯

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

২০
X