মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৩:২৮ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ভুয়া ভুয়া’ স্লোগানে মিরপুর ছাড়লেন সাকিব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বিভিন্ন ইস্যুতে বিতর্ক-সমালোচনা হলেও এর আগে কখনোই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের মাঝপথে হঠাৎ দেশে ফিরে এসে ভক্তদের রোষাণলের মুখে পড়েছেন টাইগার অধিনায়ক।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোরে তিন ঘণ্টার বেশি ব্যাটিং অনুশীলন শেষ করেন অধিনায়ক সাকিব। অনুশীলন শেষ করে বেরিয়ে যাওয়ার সময়ে সেখানে উপস্থিত গুটিকয়েক ভক্তদের রোষের মুখে পড়েন দেশসেরা এ অলরাউন্ডার। মিরপুরে ইনডোরে অনুশীলন শেষে বেরিয়ে যাচ্ছিলেন সাকিব। এসময় উপস্থিত কয়েকজন সমর্থক সাকিবকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দেন। ঠিক তখনই একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন দেশসেরা এ অলরাউন্ডার।

বিশ্বকাপের মঞ্চে নিজের বাজে ফর্ম কাটাতে গতকাল দেশে ফিরে আসেন সাকিব। সাবেক গুরু কোচ ফাহিমের কাছে টানা দুদিন ব্যাটিং পরামর্শ নেন বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাটে রান খরা কাটাতে কোচ ফাহিমের অধীনে দুই সেশন ব্যাটিং প্রাকটিসও করেছেন সাকিব।

এবারের বিশ্বকাপে চার ম্যাচে মাত্র ৫৬ রান সংগ্রহ করেছেন সাকিব। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন বাংলাদেশ অধিনায়ক। বাঁ পায়ের পেশিতে চোট পাওয়ায় স্বাগতিক ভারতের বিরুদ্ধে খেলেতে পারেননি সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১০

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১১

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১২

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৩

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৪

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৫

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৬

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৭

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৮

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৯

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

২০
X