স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০১:২৯ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে দ্বিতীয় দিনের অনুশীলন শেষ করলেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

মিরপুরে তিন ঘণ্টার বেশি ব্যাটিং অনুশীলন শেষ করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের মঞ্চে নিজের বাজে ফর্ম কাটাতে গতকাল হঠাৎই দেশে ফিরে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের শৈশবের গুরু নাজমুল আবেদিন ফাহিমের কাছে ব্যাটিং পরামর্শ নেন সাকিব।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে দ্বিতীয় দিনের মতো ব্যাটিং অনুশীলন করেন অধিনায়ক সাকিব। সকাল ৯টা ৭ মিনিটে ব্যাটিং শুরু করার পর বেলা ১টার সময় শেষ করেন টাইগার দলপতি।

২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত সব ইনিংস খেলেন সাকিব। সেই আসরে ৬০৬ রান আসে বিশ্বসেরার ব্যাট থেকে। তবে চলতি আসরে বলার মতো কোনা ইনিংস খেলতে পারেননি টাইগার অধিনায়ক। ৪ ইনিংস থেকে মাত্র ৫৬ রান করেন সাকিব। আর তাইতো রানে ফিরতে শরণাপন্ন হন শৈশবের গুরু নাজমুল আবেদিন ফাহিমের কাছে। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুরের ইনডোর সেন্টারে প্রবেশ করেন সাকিব। সেখানে নাজমুল আবেদীন ফাহিমের পরামর্শে তিন ঘণ্টা ব্যাটিং অনুশীলন শেষে দুপুর ১টার দিকে মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক।

কোচ ফাহিম দুপুর ১২ টার সময় ইন্ডোর থেকে বেরিয়ে যান। এ সময় সংবাদমাধ্যম কর্মীরা তাকে ঘিরে ধরার চেষ্টা করেন। তবে কোনো কথা বলার সুযোগ দেননি এ কোচ। সাকিবও সংবাদমাধ্যমে কোনো কথা বলেননি। গতকাল এবং আজ মিলিয়ে দুটি ব্যাটিং সেশন পার করেছেন বাংলাদেশ অধিনায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১২

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৩

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৪

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৬

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৭

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৮

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৯

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

২০
X