স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সমর্থকদের কাছে হার্শা ভোগলের প্রশ্ন

ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। ছবি : সংগৃহীত
ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচেই আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের ৫ ম্যাচে টানা পরাজয়ের শিকার হয়েছে টাইগার শিবির। এমনকি আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডসের বিপক্ষেও ৮৭ রানে হেরেছে সাকিব বাহিনী। তাও আবার ডাচ বোলিং তাণ্ডবে ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

সাকিব-লিটনদের নাস্তানাবুদ পারফরম্যান্সে প্রশ্ন উঠেছে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাটিং সামর্থ্য নিয়ে। আর তাইতো বাংলাদেশের ভক্তদের কাছে প্রশ্ন রেখেছেন ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় ভারতীয় ধারাভাষ্যকার হার্শা বলেন, ‘বাংলাদেশের উচিত নিজেদের কঠিন একটা প্রশ্ন করা। এতদিন ধরে ক্রিকেট খেলছেন। আপনাদের মতে, সাকিব, মুশফিক, তামিমদের ব্যাচের পর কি বাংলাদেশ বিশ্বমানের কোনো ক্রিকেটার পেয়েছে?’

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একদমই ব্যর্থ। লিটন-শান্তরা ঠিকমতো জ্বলে উঠতে পারছেন না। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম পুরো টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ফিফটি ছাড়া কোনো ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক সাকিব আল হাসান ৫ ইনিংসে ব্যাট করে মাত্র ৬১ রান সংগ্রহ করেছেন। টাইগারদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে হার্শা ভোগলের প্রশ্নটি তাই মোটেই অবান্তর নয়। সাকিব-তামিদের ব্যাচের পর আর কোনো বিশ্বমানের ক্রিকেটার তৈরি করতে পারেনি বাংলাদেশ। সাকিব, তামিম ও মুশফিকের বাইরে দুই সিনিয়র মাশরাফী ও মাহমুদউল্লাহ ছাড়া টাইগার ক্রিকেটের বেহাল দশা নিয়ে কম সমালোচনা হয়নি। কারণ নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের প্রতিভা থাকলেও তা বিশ্বমানের নয় বলে মনে করেন ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষক।

বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। এক জয়ের বিপরীতে হারের সংখ্যা পাঁচ। টাইগার ওপেনার লিটন দাস ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে ফিফটির দেখা পান। বাকি চার ম্যাচে ব্যর্থ ডান হাতি ব্যাটার। অথচ বাংলাদেশের বড় ভরসার জায়গা ছিল লিটন। আরেক ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্তও নামের প্রতি সুবিচার করতে পারেননি। আফগানদের বিপক্ষে ফিফটি পেলেও পরবর্তী ৫ ম্যাচে ব্যক্তিগত ১০ রানের গণ্ডি পেরুতে পারেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

১০

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

১১

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

১২

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৩

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

১৪

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

১৫

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

১৬

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

১৭

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

১৮

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

১৯

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

২০
X