স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৬:২৪ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের সামনে ২৪২ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। প্রতিযোগিতার সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে আফগানদের সামনে ২৪২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে শ্রীলঙ্কা।

সোমবার (৩০ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। লঙ্কান ব্যাটারদের ছোট ছোট ইনিংসে আফগানিস্তানকে ২৪২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে ১৯৯৬ বিশ্বকাপজয়ীরা।

টস হেরে ব্যাটিং করতে নেমে ২২ রানে ওপেনার দিমুথ করুণারত্নেকে হারায় শ্রীলঙ্কা। কুশাল পেরেরার পরিবর্তে সুযোগ পেয়ে মাত্র ১৫ রান করেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কা কাটায় লঙ্কানরা। ফিফটি থেকে ৪ রান দূরে থাকতে আউট হন পাথুম নিশাঙ্কা। ১৩৪ থেকে ১৩৯ রানের ব্যবধানে অধিনায়ক কুশাল মেন্ডিস ও সামারাবিক্রমাকে সাজঘরে ফেরান মুজিব। চারিথ আশালঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভাও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি।

১৬৭ রানের মাথায় লঙ্কান অলরাউন্ডার ডি সিলভা ১৪ রানে ফেরেন। ২২ রান করা আশালঙ্কাকে লেগবিফোরের ফাঁদে ফেলেন আফগান পেসার ফারুকি। অষ্টম উইকেটে ৪৫ রানের মহামূল্যবান জুটি গড়েন অভিজ্ঞ ম্যাথুউস ও থিকশানা। তারা যথাক্রমে ২৩ ও ২৯ রান করেন। তিন বল বাকি থাকতেই ২৪১ রানে গুটিয়ে যায় লঙ্কান বাহিনী। ফজলহক ফারুকি সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X