স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

১২৯ বছরের ইতিহাসে প্রথম নারী বোর্ডপ্রধান পেল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের প্রথম নারী বোর্ডপ্রধান হচ্ছেন ডিয়ানা পুকেতাপু লিন্ডন। ছবি : সংগৃতীত
নিউজিল্যান্ডের প্রথম নারী বোর্ডপ্রধান হচ্ছেন ডিয়ানা পুকেতাপু লিন্ডন। ছবি : সংগৃতীত

নিউজিল্যান্ডের ১২৯ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবার নারী বোর্ডপ্রধান হচ্ছেন ডিয়ানা পুকেতাপু লিন্ডন। বর্তমান চেয়ারপার্সন মার্টিন স্নেডেনের স্থলাভিষিক্ত হচ্ছেন নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির প্রধান এই নারী। প্রথম নারী হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধানের চেয়ারে বসলেন তিনি।

নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সাবেক প্রধান নির্বাহী স্নেডেন মোট তিনবার বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বর্তমান মেয়াদ পূরণ হতে এখনো এক বছর বাকি রয়েছে।

এনজেডসির বোর্ডসভায় এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্টিন স্নেডেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদ ছাড়ার পর লিন্ডনকে সাহায্য করতে বাকিদের আহ্বান জানিয়েছেন এই সাবেক বোর্ডপ্রধান।

দায়িত্ব ছাড়ার বিষয়ে স্নেডেন জানিয়েছেন, ‘বোর্ডের দায়িত্ব ছাড়ার পাশাপাশি আইসিসিতে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধির দায়িত্ব থেকেও সরে দাঁড়াব। নতুন নেতৃত্বকে দায়িত্বের সুযোগ দিতে, সুশাসনের উত্তরাধিকার পরিকল্পনার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি।’

নিউজিল্যান্ডের ক্রীড়াঙ্গনে বেশ পরিচিত এক নাম পুকেতাপু লিন্ডন। বর্তমানে দেশটির অলিম্পিক কমিটির প্রধান এবং আমেরিকা কাপ সেইলিং ক্যাম্পেইনের চিফ ফিন্যান্সিয়াল অফিসারের দায়িত্ব পালন করছেন এই নারী সংগঠক। ওয়ার্ল্ড মাস্টার গেমসের পরিচালকের দায়িত্বও পালন করেন তিনি। এ ছাড়া ২০১৭ সালে নিউজিল্যান্ড ক্রিকেটের সার্ভিং ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন লিন্ডন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১০

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১১

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১২

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৩

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৪

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৫

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৭

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৮

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৯

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

২০
X