স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন আকবর আলি

আকবর আলি। ছবি : সংগৃহীত
আকবর আলি। ছবি : সংগৃহীত

দুরন্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। কিছুদিন আগে ইমার্জিং দলের শ্রীলঙ্কা সফরে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন তরুণ ব্যাটার। এবার জাতীয় ক্রিকেট লিগেও দেখা পয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। ঢাকা মেট্রোর বিপক্ষেও লাল বলে সেঞ্চুরি পূরণ করেছেন রংপুরের অধিনায়ক।

খুলনার আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে রংপুর বিভাগ। মাত্র ৩৮ রানের মধ্যে টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারায় দলটি। এরপর ঘুরে দাঁড়ায় আকবর বাহিনী। তানভীর হায়দারকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ২৩৯ রানের জুটি গড়েন অধিনায়ক আকবর। প্রথম দিন শেষে তিন উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করেছে রংপুর বিভাগ।

ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করতে ১৫৮ বল খেলেন আকবর। ১৫তম প্রথম শ্রেণির ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান তরুণ এই ব্যাটার। প্রথম দিন শেষে ২২৫ বলে ১৪টি চার ৩টি ছক্কার সাহায্যে ১৬২ রানে অপরাজিত আছেন আকবর। এ ছাড়া ৭৯ রানে অপরাজিত আছেন তানভীর।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে ৮ উইকেটে ২৪৪ রান তুলেছে ঢাকা বিভাগ। ঢাকার উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ৮৯ রানে অপরাজিত আছেন। অষ্টম উইকেটে সুমন খানকে নিয়ে ৯৮ রানের জুটি গড়েন অঙ্কন। ২২৮ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৮৯ রানে অপরাজিত রয়েছেন ঢাকার উইকেটকিপার ব্যাটার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১০

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১১

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১২

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৩

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৪

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৫

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৬

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৭

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৮

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৯

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

২০
X