স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০২:১৭ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রিয়াদের রান আউটের পর মুশফিকেরও বিদায়

৩২ রান করে রান আউটের শিকার হয়ে ফেরেন মাহমুদউল্লাহ । ছবি : সংগৃহীত
৩২ রান করে রান আউটের শিকার হয়ে ফেরেন মাহমুদউল্লাহ । ছবি : সংগৃহীত

বিশ্বকাপ শেষ নয়, তবে বিশ্বকাপে বাংলাদেশের শেষ মাচ আজ। আর শেষ ম্যাচেই কঠিন পরীক্ষা টাইগারদের। সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেলেও বাংলাদেশের কাছে এই ম্যাচ মানরক্ষার। এই ম্যাচের ওপরই নির্ভর করছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের খেলার আশা। এই লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পরও অহেতুক উইকেট হারিয়ে রানের গতি কমেছে বাংলাদেশের।

নাজমুল হোসেন শান্তর পর মাহমুদউল্লাহ রিয়াদের সাথে মিলে তাওহীদ হৃদয়ের ব্যাটে অস্ট্রেলিয়াকে নিজেদের শেষ ম্যাচে বেশ চাপেই ফেলেছিল বাংলাদেশ। নিখুঁত শটে দ্রুতই রানের চাকা ঘোরাচ্ছিলেন তারা। তবে শান্তর মতো একই ভুলে কাটা পড়লেন দ্রুত রান তুলতে থাকা রিয়াদ।

জশ হ্যাজলউডের বলে কাভারের দিকে খেলেই রান নিতে ছুটেছিলেন হৃদয়। তার ডাকে সাড়া দিয়েই নিজের বিপদ ডেকে আনলেন মাহমুদউল্লাহ। ছুটে এসে বল ধরেছেন, এরপর ডাইভ দিয়ে থ্রো করে লাবুশেন স্টাম্প ভেঙেছেন সরাসরি। নাজমুলের মতো মাহমুদউল্লাহও ডাইভ দিয়েছিলেন, কিন্তু বাঁচেননি তিনিও। এমনিতেই সেখানে সিঙ্গেল ছিল না। তার ওপর লাবুশেনের মতো ফিল্ডারের কাছ থেকে রান নিতে যাওয়া আত্মহত্যারই শামিল! মাহমুদউল্লাহ খেলছিলেন দারুণভাবে, রানআউট হয়ে থামতে হলো তাকেও। আরেকবার দারুণ অবস্থান থেকে রানআউটে নিয়ন্ত্রণ হারাল বাংলাদেশ। ২৮ বলে ৩২ রান করে থেমেছেন মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহর আউটের পর মুশফিক মাঠে নামলে রান তোলার গতি বাড়ার চেয়ে কমে যায়। পরে রানের গতি বাড়ানোর চেষ্টায় জাম্পাকে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন টাইগারদের উইকেট কিপার ব্যাটার।

এর আগে টস হেরে পাওয়ারপ্লেতে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার লিটন ও তানজিদ। সতর্ক শুরু হলেও পরে আগ্রাসী হয়ে ওঠেন তারা। একপর্যায়ে দলীয় ৭৬ রানে তানজিদের বিদায়ে ভাঙে এই উদ্বোধনী জুটি। শন অ্যাবটের শর্ট বলে তার কাছেই ক্যাচ দিয়েছেন তানজিদ। তার ইনিংস থেমেছে ৩৪ বলে, ৩৬ রান করে। তার সঙ্গী লিটনও বেশিক্ষণ টিকলেন না। জাম্পার বলে উড়িয়ে মারতে গিয়ে উইকেট বিলিয়ে দিলেন টাইগার এই ওপেনার। ৪৫ বলে পাঁচ চারে ৩৬ রান করেন লিটন। তার বিদায়ে ভাঙে ৩২ বল স্থায়ী ৩০ রানের জুটি।

দুই ওপেনার ফিরে গেলেও রানের গতি থামতে দেননি শান্ত ও হৃদয়। দুজনের আগ্রাসী জুটিতে দ্রুত এগোচ্ছিল বাংলাদেশ। তবে দুজনের দোষেই ভাঙল ৬৬ বল স্থায়ী ৬৩ রানের এই জুটি। অহেতুক এক রান আউটে কাটা পড়লেন নাজমুল হোসেন শান্ত। ৫ রানের জন্য অর্ধশতক হল না তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১০

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

১১

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

১২

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

১৩

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

১৪

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

১৫

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

১৬

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

১৭

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

১৮

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

১৯

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

২০
X