স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শাহিন-নাসিমদের দায়িত্ব ছাড়লেন মরকেল

মরনে মরকেল। ছবি: সংগৃহীত
মরনে মরকেল। ছবি: সংগৃহীত

অনেক প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ খেলতে এলেও ব্যর্থতাতেই শেষ হয়েছে পাকিস্তান দলের বিশ্বকাপ মিশন। চিরপ্রতিদ্বন্দ্বীদের দেশে ব্যর্থ হয়ে ফেরত আসার পর স্বাভাবিকভাবেই পাকিস্তান ক্রিকেট দলে বেশকিছু পরিবর্তন আসবে এটি অনুমিতই ছিল। বিশ্বকাপ চলাকালেই খবর বের হয় অধিনাকয়ত্ব ছাড়তে হতে পারে বাবর আজমকে। নতুন শুরুর আগে বিষয়টি নিয়ে ভাবতে পারে পিসিবি। এ ছাড়াও কোচিং স্টাফেও আসতে পারে পরিবর্তন।

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেল পেস বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করে ওই যাত্রা শুরু করলেন। সোমবার পদত্যাগ করেছেন তিনি। বিষয়টি পিসিবি এক বার্তায় নিশ্চিত করেছে।

গত জুনে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতির মাধ্যমে জানায়, ছয় মাসের চুক্তিতে পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার মরনে মরকেল। তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল শ্রীলঙ্কায়।

লঙ্কানদের বিপক্ষে সেই টেস্ট সিরিজ জয় পায় পাকিস্তান। এরপর অবশ্য ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকে পাকিস্তান। প্রথমে এশিয়া কাপে সুপার ফোর থেকে বিদায়ের পর এবার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তানের।

পাকিস্তানের পরবর্তী অ্যাসাইনমেন্ট হলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ১৪ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি ২০২৪ পর্যন্ত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। এর আগেই নতুন বোলিং কোচ নিয়োগ দিবে পিসিবি। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর সাবেক পাকিস্তানি পেস বোলার উমর গুল পেতে যাচ্ছেন সেই দায়িত্ব।

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে পাকিস্তান দল ৯ ম্যাচের মধ্যে চারটি জিতে সেমিফাইনালের আগে বিদায় নিয়েছে। দলটির পেস বোলিং লাইনআপ নিয়ে যে প্রত্যাশা ছিল তা মেটেনি। শাহিন শাহ আফ্রিদি শেষ দিকে ফর্মে ফিরে ১৮ উইকেট নিলেও আসরের শুরুতে ভালো বোলিং করতে পারেননি।

পাকিস্তানের পেস বোলিং লাইন আপের অন্যতম ভরসা হারিস রউফ এই আসরে খুবই বাজে বোলিং করায় অনেক ম্যাচেই ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। এ ছাড়াও এই বিশ্বকাপের সবচেয়ে খরুচে বোলারও তিনি। সুইংয়ের কথা চিন্তা করে হাসান আলীকে দলে নিলেও ব্যর্থ হন তিনিও। প্রত্যাশা মেটাতে পারেননি ওয়াসিম জুনিয়রও। সব মিলিয়ে ব্যর্থতার দায় মাথায় নিয়ে কোচের পদ ছাড়লেন মরকেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X