স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

দুঃসময়ে কপিল দেবকে পাশে পেলেন বাবর

কপিল দেবকে পাশে পেলেন  বাবর। ছবি: সংগৃহীত
কপিল দেবকে পাশে পেলেন বাবর। ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে পা রেখেছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে ফেভারিটের তকমার যোগ্যতা প্রমাণ করতে পারেনি বাবর-রিজওয়ানরা। পাঁচ পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় ১৯৯২ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। দলের এমন ব্যর্থতায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা আঙুল তুলছে অধিনায়ক বাবরের দিকে। তবে নিজের এই দুঃসময়ে ১৯৮৩ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো নায়ক কপিল দেবকে পাশে পেলেন বাাবর। কপিলের চোখে শুধু বাবর নয় পুরো দলের ব্যর্থতার কারণেই বিশ্বকাপ থেকে আগেভাবেই বিদায় নিয়েছে ম্যান ইন গ্রিনদের।

এবারের বিশ্বকাপে ৯ ইনিংস খেলে ৩২০ রান করেছেন বাবর যার মধ্যে রয়েছে চারটি অর্ধশতক। তবে সমর্থকদের তার থেকে চাওয়া ছিল আরও বেশি। পাশাপাশি পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এই বিশ্বকাপে অধিনায়কত্বেও ব্যর্থ তিনি। সকলে যখন বাবরের সমালোচনায় মুখর, তখন তার পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক ।

ইউটিউবের এক পডকাস্টে বাবর ইস্যুতে কপিল বলেন, ‘আপনি যদি বলেন, বাবর অধিনায়কত্বের জন্য সঠিক নন তাহলে আপনি শুধুই সাম্প্রতিক পারফর্মেন্স দেখছেন। সে কিন্তু ওই একই বাবর যিনি দলকে ওয়ানডেতে এক নম্বর র‍্যাঙ্কিংয়ে এনেছে। যখন কেউ শূন্য রানে আউট হবে তখন সকলেই তাকে বাদ দিতে চাইবে। আর একজন সাধারণ মানুষ এসে শতক হাঁকালে তাকে সকলেই মহাতারকা বানিয়ে ফেলে। তাই কেবল সাম্প্রতিক ফর্ম না দেখে দলের জন্য সে কি করেছে তা দেখেন। তার প্যাশন ও মেধা দেখেন।’

কপিল ছাড়াও বাবর নিজের পাশে পেয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক পিসিবি সভাপতি রমিজ রাজাকেও। তিনি সমালোচনা করেছেন পাকিস্তানের মিডিয়ার। রমিজ মনে করেন, বাবরকেই বলির পাঠা বানাবে পিসিবি।

রমিজ রাজা বলেন, ‘বাবরের ওপর অনেক চাপ। সে হয়তো আর অধিনায়ক থাকবে না। সে আরও চাপের মুখে পড়বে দেশে ফিরে। পাকিস্তানের গণমাধ্যম কিছু খেলোয়াড়কে টার্গেট করে, বিশেষ করে বাবর। তবে এটা বিশ্বকাপ তাই তোমাকে চাপ নিতেই হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X