স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:২০ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

হেডের শতকে দিশাহারা ভারত

ফাইনালে শতকের পর ট্রাভিস হেড। ছবি : সংগৃহীত
ফাইনালে শতকের পর ট্রাভিস হেড। ছবি : সংগৃহীত

নিজেদের ষষ্ঠ শিরোপার জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্যটা খুব একটা বড় নয়, মাত্র ২৪১ রানের। তবে তুলনামূলক ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। মোহাম্মদ শামি-জাসপ্রিত বুমরাহদের বোলিং তোপে ৪৭ রান তুলতেই তারা হারিয়ে বসে ৩ উইকেট। যেখান থেকে মনে হচ্ছিল ঘরের মাটিতে ভারতের হাতেই উঠতে যাচ্ছে বিশ্বকাপ তবে তারপর থেকেই কাউন্টার অ্যাটাক শুরু করেন অজি ওপেনার ট্রাভিস হেড। তার দুর্দান্ত শতকে ধীরে ধীরে ট্রফির দিকে এগোচ্ছে অজিরা আর উইকেট না পেয়ে দিশাহারা অবস্থা ভারত দলের।

ট্রাভিস হেড আর মার্নাস লাবুশেন এরই মধ্যে একশর বেশি রানের জুটি গড়ে ফেলেছেন। অস্ট্রেলিয়াও দলীয় ১৫০ রান পার করেছে ২৮তম ওভারে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৯২ রান। ট্রাভিস হেড ১০৭ আর মার্নাস লাবুশেন ৪১ রানে অপরাজিত আছেন।

দলীয় ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৩ বলে ৭ করে মোহাম্মদ শামির বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে ক্যাচ হন ডেভিড ওয়ার্নার। ১৫ বলে ১৫ করে মিচেল মার্শ হন জাসপ্রিত বুমরাহর শিকার। উইকেটরক্ষক নেন ক্যাচ।

এরপর মাত্র ৪ রান করে স্টিভেন স্মিথও বুমরাহর বলে এলবিডব্লিউ হলে চাপে পড়ে অস্ট্রেলিয়া। যদিও স্মিথ আউট ছিলেন না। বল বাইরে পিচ করেছিল। কিন্তু আম্পায়ার আউট দিলে আর রিভিউ নেননি স্মিথ।

এর আগে বিরাট কোহলি আর লোকেশ রাহুলের লড়াকু ফিফটির পরও পুরো ৫০ ওভার খেললেও ২৪০ রানে গুটিয়ে গেছে ভারতের ইনিংস।

এবারের বিশ্বকাপে প্রথমে ব্যাটিং করতে নামা মানেই ভারতের ঝোড়ো সূচনা। ব্যত্যয় ঘটেনি ফাইনালেও। শুরুতে ওপেনার শুভমান গিলের (৭ বলে ৪) উইকেট হারিয়ে ফেললেও ঝোড়ো গতিতে রান তুলেছে ভারত। তবে পরে পথ হারায় ভারত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৪

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৫

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৮

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৯

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

২০
X