স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১১:৩২ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে হারের পর যা বললেন রোহিত

ভারত অধিনায়ক রোহিত শর্মা। ছবি : কোহলি
ভারত অধিনায়ক রোহিত শর্মা। ছবি : কোহলি

অক্টোবর মাসের ৫ তারিখে আহমেদাবাদে শুরু হয়েছিল ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। দীর্ঘ এক মাস ১৪ দিনের লড়াই শেষে বিজয়ের মুকুট পরেছে অস্ট্রেলিয়া। সেই একই মাঠে মেগা ফাইনালে প্রতিযোগিতার এবারের আসরের সফল ও অপ্রতিরোধ্য ভারতকে কাঁদিয়ে শেষ হাসি হেসেছে অজিরা। ঘরের মাঠে প্যাট কামিন্সের দলের কাছে ৬ উইকেটে হারের পর ট্রাভিস হেড ও মার্নাস লাবুশানেকে কৃতিত্ব দিতে ভোলেননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ২৪১ রানের জবাবে ট্রাভিস হেডের ১৩৭ রানের অনবদ্য সেঞ্চুরিতে ৪২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে প্যাট কামিন্সের দল।

ঘরের মাঠে অজিদের কাছে হরের পর রোহিত শর্মা বলেন, ‘আজকের ফল আমাদের দিকে আসেনি। আমরা যে রান করেছি তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। আমরা সব চেষ্টা করেছি কিন্তু ফল এমন হওয়ার কথা ছিল না। স্কোরবোর্ডে আরও ২০-৩০ রান বেশি হলে ভাল হতো। লোকেশ রাহুল এবং বিরাট কোহলি একটি ভালো জুটি গড়েছিল। আমরা ২৭০-২৮০ রানের দিকে তাকিয়ে ছিলাম কিন্তু আমরা দ্রুতই উইকেট হারিয়ে ফেলি।’

ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘যখন আমাদের লক্ষ্যমাত্রা প্রতিপক্ষকে ২৪০ এর নিচে আটকানো। তখন উইকেট নেওয়া গুরুত্বপূর্ণ। তবে আমাদের খেলার থেকে ছিটকে দেন হেড এবং লাবুসানে জুটি। তাদের দুজনকেই কৃতিত্ব দিতে চাই। তবে পরে ব্যাট করার জন্য উইকেট কিছুটা ভালো ছিল। আমি কোনো অজুহাত দিতে চাই না। আমরা স্কোরবোর্ডে যথেষ্ট রান রাখিনি।’

অক্টোবর মাসের ৫ তারিখে আহমেদাবাদে শুরু হয়েছিল ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। দীর্ঘ এক মাস ১৪ দিনের লড়াই শেষে বিজয়ের মুকুট পরেছে অস্ট্রেলিয়া। সেই একই মাঠে মেগা ফাইনালে প্রতিযোগিতার এবারের আসরের সফল ও অপ্রতিরোধ্য ভারতকে কাঁদিয়ে শেষ হাসি হেসেছে অজিরা। ঘরের মাঠে প্যাট কামিন্সের দলের কাছে ৬ উইকেটে হারের পর ট্রাভিস হেড ও মার্নাস লাবুশানেকে কৃতিত্ব দিতে ভোলেননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ২৪১ রানের জবাবে ট্রাভিস হেডের ১৩৭ রানের অনবদ্য সেঞ্চুরিতে ৪২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে প্যাট কামিন্সের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১০

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১১

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১২

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৩

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৪

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৫

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৬

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৭

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৯

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

২০
X