স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফাইনালে সেরা খেলোয়াড় ট্রাভিস হেড

সেরা খেলোয়াড় ট্রাভিস হেড। ছবি : সংগৃহীত
সেরা খেলোয়াড় ট্রাভিস হেড। ছবি : সংগৃহীত

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়াকে ষষ্ঠ শিরোপা বলতে গেলে একাই জিতিয়েছেন ট্রাভিস হেড। অথচ তার বিশ্বকাপে প্রথমে থাকা নিয়েই ছিল সন্দেহ। ভারত বিশ্বকাপ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হওয়া ওয়ানডে সিরিজের চতুর্থ ওয়ানডেতে জেরল্ড কোয়েটজের বাউন্সারে বাম হাতে চোট পান বাঁ হাতি এই ওপেনার। স্ক্যানে চিড় ধরা পড়ার পরেও তাকে দলে রাখা হয়েছিল। ঠিক কী কারণে রাখা হয়েছিল, তার প্রমাণ আজ দলকে ট্রফি জিতিয়ে দিলেন ট্রাভিস হেড।

বিশ্বকাপে নিজের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছিলেন। পরে কয়েক ম্যাচ ব্যর্থ হলেও সেমিফাইনালে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। এরপর ফাইনালে খেললেন ১৩৭ রানের মহাকাব্যিক এক ইনিংস। অথচ পঞ্চাশ পেরুনোর আগেই দলের তিন উইকেটের পতন বাড়তি চাপ ফেলেছিল তার উপর।

সেখান থেকেই মার্নাস ল্যাবুশেনকে নিয়ে খেলেছেন ম্যাচজয়ী ইনিংস। দরকারে বুঝে শুনে এগিয়েছেন। আবার কখনো পাল্টা আক্রমণ করে ভারতীয় বোলারদের মনোবল ভেঙেছেন। তার চার ছয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারি। দরকারের সময় বাউন্ডারি বের করে এনে ম্যাচটাকে নিজেদের আয়ত্তে নিয়ে এসেছিলেন এই হেডই।

তবে শুধু ব্যাট হাতেই না, ফিল্ডিংয়েও হেড ছিলেন অনন্য। ম্যাচে যখন রোহিত শর্মা ঝড়ো ব্যাটিংয়ে ইন্ডিয়ার রান বাড়িয়ে নিচ্ছিলেন তখন হেডের এক দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নের ফিরতে হয় ভারতের অধিনায়ককে। তারপর ভারত আর ম্যাচে ফিরতে পারিনি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ ম্যাচের এই মুহূর্তকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে অবহিত করছে।

তাই ফাইনালে ব্যাটিং ও ফিল্ডিং এ অসামান্য দক্ষতা দেখানোর জন্য যোগ্য খেলোয়াড় হিসেবেই ম্যান অব দ্য ফাইনালের পুরস্কারটি উঠেছে ট্রাভিস হেডের হাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

গাঙ্গুয়ার সাত বছরের লড়াই

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা হলো, জানলেন প্রধানমন্ত্রী

পোড়া মবিলের চুলা বিক্রি ও ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

আগামী চার বছর নিরাপদ ব্রাজিলের যে বিশ্বরেকর্ড

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় যোগ দেবেন ৯০ দেশের প্রতিনিধি

বৃহত্তম ফটিকছড়ি ভেঙে নতুন উপজেলার অনুমোদন

এএফসি-২০২৬ ক্যাপ্টেনস মিট-ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত 

১০

নিউইয়র্কে চালু হলো বাংলাদেশিদের ‘স্কচটাউন বাংলাদেশ সেমিট্রি’

১১

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ফি নির্ধারণ

১২

রুয়েটে আড়াই হাজার বৃক্ষরোপণের ঘোষণা উপাচার্যের

১৩

চমক রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ

১৪

চট্টগ্রাম বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী প্রায় ১ লাখ

১৫

বরখাস্তের পরও স্কুল পরিচালনা করছেন প্রধান শিক্ষক

১৬

সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারত্ব ও নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

১৭

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি / ইসলামী ছাত্র আন্দোলনের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

১৮

নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়তে কাজ করছে আরএমপি: ভূমিমন্ত্রী

১৯

সহশিক্ষা কার্যক্রমকে পুরো এডুকেশন সিস্টেমে আনা হবে: মাহ্দী আমিন 

২০
X