ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট টেস্টের টিকিটের মূল্য নির্ধারণ

পুরোনো ছবি
পুরোনো ছবি

আগামী ২৮ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২০১৮ সালের পর আবার পাঁচ দিনের ম্যাচ দেখার সুযোগ পাচ্ছে সিলেটবাসী। আসন্ন টেস্ট ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ১ হাজার টাকায় পাওয়া যাবে টাইগারদের ম্যাচের টিকিট।

শুক্রবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-নিউজিল্যান্ডের সিলেট টেস্টের টিকিটের দাম ঘোষণা করেছে বিসিবি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে সর্বনিম্ন ১০০ টাকা। পূর্ব গ্যালারি টিকিটের দাম ২০০ টাকা। স্টেডিয়ামের ক্লাব হাউসে বসে খেলা দেখতে হলে গুণতে হবে ৩০০ টাকা। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১ হাজার টাকা।

বাংলাদেশের প্রথম টেস্টে টিকিট পাওয়া যাবে লাক্কাতুরা সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামেও পাওয়া যাবে টেস্ট ম্যাচের টিকিট। এ ছাড়া ২৭ নভেম্বর থেকে ম্যাচ চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

প্রথম টেস্টের জন্য সিলেটে অবস্থান করছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ দল। গতকাল ও আজ অনুশীলন করেছে উভয় দল। আগামীকাল বিশ্রামে থেকে পরের দুদিন অনুশীলনে ঘাম ঝড়াবে দুদল। আগামী ৬ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১০

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১১

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১২

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৩

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৫

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৬

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৭

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৮

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৯

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

২০
X