কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গাড়ি দুর্ঘটনা থেকে এক ব্যক্তির জীবন বাঁচালেন শামি

মোহাম্মদ শামি। ছবি : সংগৃহীত
মোহাম্মদ শামি। ছবি : সংগৃহীত

এবারের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে একের পর এক বিধ্বংসী বোলিং পারফরম্যান্স দিয়ে ক্রিকেট ভক্তদের মুগ্ধ করে গেছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। এবারের বিশ্বকাপে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ভারতবাসীর কাছে হিরো হিসেবে আবির্ভূত হয়েছে একপ্রকার। ভারত বিশ্বকাপ জিততে না পারলেও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে সাধারণ মানুষের কণ্ঠে ৩৩ বছর বয়সী ফাস্ট বোলারের প্রশংসা ঝরেছে। সেই শামি এবার মাঠের বাইরের বীরত্বে মন জিতে নিলেন সবার।

বিশ্বকাপ শেষে ভারতের উত্তরাখন্ড রাজ্যে ছুটি কাটাতে গিয়েছিলেন এবারের বিশ্বকাপের সব থেকে সফল এই বোলার। সেখানে গাড়ি দুর্ঘটনায় পড়া একজনকে উদ্ধার করলেন । তাকে উদ্ধার করার পর শামি নিজেই বিষয়টি সামাজিকযোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সাহায্য চেয়ে।

বিশ্বকাপের পর ছুটি কাটাতে নৈনিতাল বেড়াতে গিয়েছেন এই পেস বোলার। সেখান তিনি দেখেন পাহাড়ের খাদে একটি গাড়ি পড়ে গিয়েছে। শামি সঙ্গে সঙ্গে নিজের গাড়ি থেকে নেমে আসেন। দুর্ঘটনার কবলে পড়া গাড়ির চালককে উদ্ধার করেন। এর পর সমাজমাধ্যমে শামি লেখেন, ‘‘উনি খুবই ভাগ্যবান। ঈশ্বর তাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। নৈনিতালের কাছে পাহাড়ি রাস্তায় তার গাড়িটি ঠিক আমার গাড়ির সামনেই ছিল। আমরা তাকে নিরাপদে উদ্ধার করতে পেরেছি।”

জানা গিয়েছে, দুর্ঘটনায় পড়া ব্যক্তির বড় আঘাত লাগেনি। শামির পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুত। নৈনিতালের ঘটনায় শামির মানবিক দিক উঠে এসেছে। ক্রিকেটপ্রেমীরা তার ভূমিকার প্রশংসা করেছেন।

বিশ্বকাপের পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন শামি। প্রথম চারটি ম্যাচে খেলার সুযোগ পাননি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হার্দিক পাণ্ডিয়া চোট পাওয়ায় ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলার সুযোগ পান। তার পর আর তাকে প্রথম একাদশের বাইরে রেখে মাঠে নামতে পারেননি রোহিত শর্মারা। বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলে ২৪টি উইকেট নেন শামি। তিনটি ম্যাচে ৫ উইকেটও নেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে পাহাড় ধসে ৫ বসতঘর ক্ষতিগ্রস্ত

তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলল ফিফা

চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ ও ১১ জুলাইয়ের ৫ পরীক্ষা স্থগিত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিলেন শিবা-জয় কমিটি

তদন্তের মুখে থাকা বেবিচক প্রকৌশলী শরিফুলকে বদলি

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবেরের

‘হেয়ারকাট’ নয়, সুদসহ পুরো আমানতই ফেরত পাবেন গ্রাহকরা: অর্থমন্ত্রী

ট্রাম্পের এক ঘোষণায় বাড়ল তেলের দাম

১০

গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষকের মৃত্যু! এখনও নীরব কেন ফিফা? বিতর্ক চরমে

১১

হরমুজ প্রণালিতে হামলার পর ঝুঁকিতে ৬ হাজার নাবিকের জীবন

১২

রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশ সফল করতে গাইবান্ধা জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

১৩

বড় দায়িত্বে বিরোধী দল, উপনেতার নেতৃত্বে সরকারি হিসাব কমিটি গঠন

১৪

‘প্যাসেঞ্জার’ অ্যাপে মিলবে বাসভাড়া ও রুটের তথ্য

১৫

উত্তর আমেরিকায় সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড পেল ‘মানুষের বাগান’

১৬

সালমানের ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে উত্তাল নেটপাড়া

১৭

মেসি কি ভাঙতে পারবেন জাস্ট ফন্টেইনের সেই রেকর্ড?

১৮

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় ৫ রেফারির সবাই আর্জেন্টিনার

১৯

বগুড়ায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস

২০
X