বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা

উগান্ডা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
উগান্ডা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রিকেট অঙ্গনে দারুণ এক রূপকথার জন্ম দিয়েছে উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে রুয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো আফ্রিকান দেশটি। জিম্বাবুয়ে ও কেনিয়ার মতো এক সময়ের প্রতাপশালী ক্রিকেট শক্তিকে পিছনে ফেলেছে ক্রিকেট অপরিচিত এই দেশটি। ফলে আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে দেখা যাবে উগান্ডাকে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নামিবিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বের লড়াইয়ে রুয়ান্ডাকে উড়িয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন রূপকথা গড়লো উগান্ডা। বাছাইপর্বের শেষ ম্যাচে রুয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো উগান্ডা।

আফ্রিকান অঞ্চলের বাছাইপর্ব থেকে ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নামিবিয়া। দ্বিতীয় দল হিসেবে মূলপর্বে জায়গা করে নিয়েছে উগান্ডা। বাছাইপর্বে ৬ ম্যাচ খেলে ৫টিতেই জিতেছে উগান্ডা। গত রোববার জিম্বাবুয়েকেও হারানোর কৃতিত্ব গড়েছে দেশটি। শুধু নামিবিয়ার বিপক্ষেই হেরেছে উগান্ডা।

আফ্রিকান বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে রুয়ান্ডাকে হারালেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জায়গা করে নেবে উগান্ডা। এমন সমীকরণের ম্যাচে রুয়ান্ডাকে ৬৫ রানে গুটিয়ে দেয় উগান্ডা। ৬৬ রানের জবাবে ৯ উইকেট ও ৭১ বল হাতে রেখে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় উগান্ডা। ওপেনার সিমন সেসাজি সর্বোচ্চ ২৬ রান করেন। এছাড়া রজার মুকাসা ১৩ রানে অপরাজিত থাকেন।

এর আগে প্রথমে টস জিতে রুয়ান্ডাকে ব্যাটিংয়ে পাঠায় উগান্ডা। উগান্ডার বোলিং তোপে মাত্র ৬৫ রানে অলআউট হয়ে যায় রুয়ান্ডা। দুজন ব্যাটার দুই অঙ্কের দেখা পান। ওপেনার এরিখ ডুসিংগিজিমানা ১৯ এবং মোহাম্মাদ নাদির ১১ রান করেন। বাকি কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

উগান্ডার হয়ে আলপেস রমজানি, দিনেশ নাকরানি, সিসেনায়দো ও অধিনায়ক মাসাবা প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

যে কারণে বাতিল ইয়ামালের গোল

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১০

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

১১

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১২

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১৩

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

১৪

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১৫

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

১৬

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

১৭

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

১৮

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

১৯

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

২০
X