সিলেট প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পেনাল্টির কথা আম্পায়ারকে জানিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

কাইল জেমিসন সংবাদ সম্মেলনে আসতে আসতেই জানতে পেরেছেন ঘটনাটা। মুমিনুল হক শুরুতে বললেন, ‘এটা বড় ঘটনা নয়...।’ পরে তাকে যখন জানানো হলো, পাঁচ রান পেনাল্টির কথা। তখন তিনি বললেন, ‘ওহ! তাহলে তো বড় ইস্যু!’

ঘটনাটি ঘটেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় দিনে। ৩৪তম ওভারের প্রথম বলে। বলে মুখের লালা ব্যবহার করেন গ্লেন ফিলিপস। টিভি ক্যামেরাতেও স্পষ্ট দেখা গেছে ওই ঘটনা। এমন কাজ করলে গত বছর যুক্ত হওয়া নিয়ম অনুযায়ী পাঁচ রানের পেনাল্টি পাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু তখন আম্পায়াররা দেননি সেটি। বিষয়টি নজর এড়িয়ে যায় তাদের।

তবে এ ঘটনা চতুর্থ আম্পায়ারকে জানানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন দলের ম্যানেজার নাফিস ইকবাল। ক্রিকেটের আইনের ৪১.৩ ধারায় বলা হয়েছে, ‘কোভিড-১৯ মহামারির পর যখন ক্রিকেট শুরু হয়েছে, তখন এই খেলার শর্তগুলোর মধ্যে লিখিতভাবে উল্লেখ করা হয়েছিল বলে লালা ব্যবহার করা যাবে না।’

এমসিসির (ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা) গবেষণায় দেখা গেছে, বোলাররা যে পরিমাণ সুইং পান, সেটার ওপর লালার প্রভাব সামান্য বা কোনো প্রভাব নেই। খেলোয়াড়রা বল চকচকে করার জন্য যে ঘাম ব্যবহার করেন, সেক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। নতুন আইন অনুসারে, বলের ওপর লালা ব্যবহারের অনুমতি আর নেই।

ফিলিপসের ওই ঘটনা দেখেনইনি তার সতীর্থ কাইল জেমিসন। দিনের শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘৩৫ সেকেন্ড আগেই (সংবাদ সম্মেলনে এসে) আমি শুনতে পারলাম। তাই আমার কোনো ধারণা নেই কী, কখন হয়েছে অথবা কী দেখা গেছে। ’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X