ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৫০ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জয় প্রাপ্য ছিল: সাউদি

টিম সাউদি। ছবি: সংগৃহীত
টিম সাউদি। ছবি: সংগৃহীত

ওয়ানডেতে বাংলাদেশ সমীহ করার মতো দল হলেও টেস্টে তেমন আহামরি কোনো দল না। তাইতো টাইগারদের হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে শুভসূচনা করতে চেয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপাজয়ী নিউজিল্যান্ড। তবে তাইজুলের ঘূর্ণিতে আর সেই শুভসূচনা হলো না। ১৫০ রানের বিশাল হার দিয়েই টেস্ট সিরিজ শুরু করতে হলো উইলিয়ামসন-সাউদিদের। বড় ব্যবধানে হারলেও কিউই অধিনায়ক টিম সাউদি স্বীকার করে নিলেন যে জয় বাংলাদেশেরই প্রাপ্য ছিল।

কিউই অধিনায়ক, তাদের পরাজয়ের পেছনে বড় কৃতিত্বটা দিলেন স্বাগতিকদেরই। তার মতে, দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ।

প্রথম টেস্টে আজ নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ১৮ টেস্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।

স্বাগতিকদের এই জয়ের মূল কারিগর তাইজুল ইসলাম। ম্যাচে ১০ উইকেট নিয়ে একাই নিউজিল্যান্ডের ব্যাটিং গুঁড়িয়ে দেন বাঁহাতি এই স্পিনার। সঙ্গে অন্যরাও রেখেছেন অবদান। বিশেষ করে আলাদা করে বলতে হবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা। নেতৃত্বের অভিষেকে তিনি যেভাবে দলকে পথ দেখিয়েছেন তা নজর কেড়েছে সবারই। আর নিজেও ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল। দায়িত্বশীল এক সেঞ্চুরি করে দলের বড় পুঁজি ভিত তো গড়ে দিয়েছিলেন বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটসম্যানই।

হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সাউদি তুলে ধরলেন নিজেদের অনুভূতির কথা, ‘হতাশ তবে কৃতিত্ব বাংলাদেশের। তারা ভালো খেলেছে। আমাদের বোলিং বিভাগকে আরও লম্বা সময় ধরে প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগ করার প্রয়োজন ছিল। আর ব্যাটসম্যানদের জুটি গড়তে হতো। ভালো একটি উইকেট ছিল। স্পিনাররা সহায়তা পেয়েছে, আর বিশ্বের এই প্রান্তে এটাই প্রত্যাশিত।’

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু আগামী ৬ ডিসেম্বর, মিরপুরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১১

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১২

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৩

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৪

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৫

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৬

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৭

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৮

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৯

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

২০
X