বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১২:৫৩ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জয়ের কৃতিত্ব পুরো দলকেই দিলেন অধিনায়ক শান্ত

নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত

ওয়ানডেতে বাংলাদেশের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ডটা বলার মতোই, তবে টেস্টে যাচ্ছেতাই। ১৭ বার টেস্টে মুখোমুখি হয়ে জয়মাত্র একটি। তাই সেই দিক বিবেচনায় আজকের সিলেট টেস্ট জয়ের গুরুত্ব অনেক। কিউইদের বিপক্ষে ঘরের মাটিতে এই প্রথম কোনো টেস্ট ম্যাচে জয় পেল বাংলাদেশ। আজ (শনিবার) সিলেটে কিউইদের বিপক্ষে ১৫০ রানের বড় জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে তিনি এই কৃতিত্ব দিলেন পুরো দলকে।

ম্যাচ শেষে শান্ত সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান এবং ইঙ্গিত করেন তাদের কাজ এখনো শেষ হয়নি। তিনি বলেন, ‘ধন্যবাদ সৃষ্টিকর্তাকে, আমাকে অধিনায়কত্বের সুযোগ করে দেওয়ার জন্য। আমার অর্ধেক কাজ শেষ হয়েছে। সবাই সামনের ম্যাচের জন্য মুখিয়ে আছে।’

শান্ত এমন জয়ের পর অবশ্য কৃতিত্ব দিচ্ছেন সতীর্থ ক্রিকেটারদের। এরপর একে একে তাদের নাম উল্লেখ করে শান্ত বলেন, ‘সবাইকে কৃতিত্ব দিচ্ছি। বিশেষ করে তাইজুল, নাইম, শরীফুল ও মেহেদীকে (মিরাজ)। সবাই ম্যাচটা উপভোগ করেছে। তবে আমরা ফলাফল নিয়ে ভাবিনি।’

বাংলাদেশ দলে কয়েকজন সিনিয়র খেলোয়াড় না থাকায় এই জয় আদায় করে নেওয়া তরুণদের জন্য বড় সুযোগ ছিল বলে মনে করছেন শান্ত, ‘তরুণ ক্রিকেটার হিসেবে আমাদের জন্য এটা দারুণ সুযোগ ছিল— দলে অবদান রাখা ও জেতানোয়।’

তবে জয় পাওয়ার পরও ব্যাটিং নিয়ে আক্ষেপ রয়ে গেছে শান্তর, ‘প্রথম ইনিংসে আমরা আরও ৫০ রান করতে পারতাম। তবে বোলাররা ভালোভাবে শেষ করেছে। পরের ম্যাচে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে, যা দলকে আরও সাহায্য করবে।’

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৬ ডিসেম্বর, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। কিউইদের বিপক্ষে পুরো সিরিজেই শান্ত’র নেতৃত্বে খেলবে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১০

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১১

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১২

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৩

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৪

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৫

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৬

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৭

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৮

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৯

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

২০
X