বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের রেকর্ড ভেঙে শীর্ষে ভারত

ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল ভারত। অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া। এ জয়ের সুবাদে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে চিরপ্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলার রেকর্ড গড়ে সূর্যকুমার যাদবের দল।

শুক্রবার (১ ডিসেম্বর) ছত্তিশগড়ের রায়পুরার শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারায় ভারত। যা ক্রিকেটরে সংক্ষিপ্ত ফরম্যাটে স্বাগতিকদের ১৩৬তম জয়।

২২৬ টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয়ের সংখ্যা ১৩৫। অন্যদিকে ২১৩ টি-টোয়েন্টি ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ের রেকর্ড ছাড়িয়ে যায় ভারত। অর্থাৎ পাকিস্তানের চেয়ে ১৩টি ম্যাচ কম খেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়ল রোহিত-কোহলিদের দেশ।

২০০৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে ভারতের। এখন পর্যন্ত ২১৩ ম্যাচে ১৩৬ জয়, ৬৭ হার ও ১টি ম্যাচ ড্র করেছে টিম ইন্ডিয়া। অপরদিকে প্রায় একই সময়ে অভিষেকের পর ২২৬টি টি-টোয়েন্টিতে ১৩৫ ম্যাচ জিতেছে পাকিস্তান।

ভারত ও পাকিস্তানের পর টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড নিউজিল্যান্ডের দখলে। কিউইরা ২০০ টি-টোয়েন্টিতে ১০২ ম্যাচে জয় লাভ করেছে। ১৮১ ম্যাচ খেলে ৯৫ জয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অজিদের সমান ৯৫ জয় নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৮ ম্যাচ জিতে তালিকার ১২তম স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ৭৪ জয় নিয়ে ৯তম স্থানে আছে আফগানিস্তান। ৬৪ ম্যাচ জিতে ১০তম অবস্থানে আয়ারল্যান্ড এবং সদ্যই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়া উগান্ডাও টাইগারদের থেকে এগিয়ে রয়েছে। ৬২ টি-টোয়েন্টি জিতে আফ্রিকান দেশটির অবস্থান ১১তম স্থানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১০

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১১

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১২

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৩

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৪

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১৫

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৬

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৭

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৮

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৯

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

২০
X