স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৫ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রোটিয়াদের সামনে ১৫০ রানের টার্গেট বাংলাদেশের

টাইগ্রেস ওপেনার মুরশিদা খাতুন। ছবি : সংগৃহীত
টাইগ্রেস ওপেনার মুরশিদা খাতুন। ছবি : সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমটিতে ওপেনার মুরশিদা খাতুনের অপরাজিত ফিফটিতে প্রোটিয়া নারীদের ১৫০ রানের বড় লক্ষ্যমাত্রা দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

রোববার (০৩ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনার মুরশিদা খাতুনের ৬২ রানের অপরাজিত ইনিংসে ভর করে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা নারীদের বিপক্ষে পাওয়ার প্লেতে দারুণ সূচনা পায় বাংলাদেশ। কোনো উইকেট না হায়ে ৬ ওভারে ৩৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৪৪ রানের মাথায় ওপেনার শামীমা সুলতানা ২৪ রানে ফিরে যান। দলীয় ৮৩ রানের সময় সোবহানা মুস্তারিকে হারায় বাংলাদেশ। সাজঘরে ফেরার আগে ৩ চারের সাহায্যে ১৭ রান করেন তিনি।

তৃতীয় জুটিতে অবিচ্ছিন্ন ৬৬ রান যোগ করেন ওপনার মুরশিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৫৯ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটিতে ৬২ রানে অপরাজিত থাকেন এ ওপেনার। ৬টি চার ও একটি ছক্কা হাঁকান মুরশিদা। এ ছাড়া অধিনায়ক নিগার ২১ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। ৬টি চারের মার মারেন টাইগ্রেস উইকেটকিপার ব্যাটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির উজ্জ্বল অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

১০

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

১১

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

১২

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

১৩

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

১৪

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

১৫

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

১৬

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

১৭

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

১৮

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

১৯

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০
X