স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

উইন্ডিজের জয়ের নায়ক হোপের অনুপ্রেরণা ধোনি

মহেন্দ্র সিং ধোনি ও শাই হোপ। ছবি : সংগৃহীত
মহেন্দ্র সিং ধোনি ও শাই হোপ। ছবি : সংগৃহীত

এবারের বিশ্বকাপে সুযোগ না পাওয়া ওয়েস্ট ইন্ডিজের সামনে প্রথম ওয়ানডেতে বেশ কঠিন লক্ষ্যই দিয়েছিল ইংল্যান্ড। তাদের দেওয়া ৩২৬ রান তাড়া করতে নেমে ৪১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২০ রানে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে পরের ৯ ওভারে ১০৬ রান তুলে তারা। বলা ভালো একা শাই হোপ করেন। অধিনায়কের শতরানে ভর করে ইংল্যান্ডকে সহজেই হারায় ওয়েস্ট ইন্ডিজ। আর রান তাড়া করে দারুণ এক ম্যাচ জিতেয়েই হোপ জানালেন ধোনির কথাই তাকে অনুপ্রেরণা জুগিয়েছে।

ম্যাচ শেষে হোপ জানান, ধোনির মন্ত্রে রান তাড়া করে ম্যাচ জিতেছে তার দল। হোপ বলেন, ‘ধোনির সঙ্গে আমার কয়েক মাস আগে কথা হয়েছিল। উনি বলেছিলেন, ব্যাট করার সময় তাড়াহুড়ো না করতে। বেশিক্ষণ ক্রিজে থাকতে। আমি যত বেশি সময় ক্রিজে থাকব তত দলের সুবিধা হবে। ধোনির এই কথা মাথায় রেখেছিলাম। শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেছি।’

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক আরো জানিয়েছেন, তিনি চেষ্টা করেছিলেন খেলা শেষ পর্যন্ত নিয়ে যেতে। নিজের ওপর ভরসা রেখেছিলেন। তার ফলও পেয়েছেন। হোপ বলেন, ‘আমি জানতাম শেষ পর্যন্ত খেলা নিয়ে যেতে পারলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে। সেটাই করার চেষ্টা করেছি। রোমারিয়ো শেফার্ডও খুব ভালো খেলেছে। দল যে জিতেছে তাতেই আমি খুশি।’

অ্যান্টিগাতে প্রথম ম্যাচে অবশ্য ব্যাটিং খারাপ করেনি ইংল্যান্ড। ফিল সল্ট ৪৫, জ্যাক ক্রলি ৪৮, হ্যারি ব্রুক ৭১ রান করেন। শেষ দিকে স্যাম কারেন ৩৮ ও ব্রাইডন কার্স ৩১ রান করে দলকে ৩০০ পার করান। ৫০ ওভারে ৩২৫ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোমারিয়ো শেফার্ড, গুড়াকেশ মোতি ও ওশেন থমাস ২টি করে উইকেট নেন।

দেখে মনে হচ্ছিল, জেতার রান তুলে ফেলেছে ইংল্যান্ড। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার অ্যালিক আথানেজ ও ব্রেন্ডন কিং শুরুটা খুব ভালো করেন। শতরানের ওপেনিং জুটি করেন তারা। আথানেজ ৬৬ ও কিং ৩৫ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস সামলান অধিনায়ক শাই হোপ। শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন তিনি। তাকে সঙ্গ দেন শিমরন হেটমায়ের ও রোমারিয়ো শেফার্ড। হেটমায়ের ৩২ ও শেফার্ড ৪৯ রান করেন। তারা আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত টিকেছিলেন হোপ। শতরান করেন তিনি। শেষ দু’বলে দু’টি ছক্কা মেরে দলকে জেতান হোপ। সাত বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৮৩ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন হোপ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X