স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:২০ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

মুশফিকের আউট নিয়ে কলকাতা পুলিশের পোস্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে অদ্ভুত এক ঘটনা ঘটান বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। কিউই পেসার কাইল জেমিসনের বল ব্যাটিংয়ের সময়ে হাত দিয়ে আটকিয়ে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন ডানহাতি এই ব্যাটার। মুশফিকের এমন অভিনব কাণ্ড নিয়ে পোস্ট করেছে ভারতের কলকাতা পুলিশ।

বুধবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টে টাইগারদের ইনিংসের ৪৫তম ওভারে হাত দিয়ে বল আটকিয়ে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মুশি।

ম্যাচ চলাকালে মুশফিক যখন এমনভাবে আউট হন তখন নিজেও হয়তো বুঝে উঠতে পারেননি কী করেছেন তিনি। অদ্ভুত এই আউট হওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার মিস্টার ডিপেন্ডবল। অভিজ্ঞ এই ব্যাটারের অদ্ভুত আউটের ভিডিও, ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পিছিয়ে নেই পার্শ্ববর্তী দেশের শহর কলকাতার পুলিশও। সচেতনতার অংশ হিসেবে মুশফিকের সেই আউটের ছবি পোস্ট করেছে তারা।

নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিকের আউটের ছবি জুড়ে দিয়ে কলকাতা পুলিশ লিখেছে, লিঙ্ক হোক কিংবা বল, ছুঁলেই গ্যাঁড়াকল। মূলত, যে কোনো ধরনের অপ্রয়োজনীয় লিঙ্কে প্রবেশ করতে নিরুৎসাহিত করেছে পুলিশ। তাহলে ফেসবুকের আইডিসহ নানা ধরনের বিপদে পড়া থেকে নিজেদের বিরত রাখতে পারবে সাধারণ মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১০

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১১

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১২

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৩

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৪

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৫

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৬

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৭

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৮

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৯

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

২০
X