ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ১০:৫০ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৩, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে দেখা গেল অন্য এক সাকিবকে 

বন্ধুর সাথে টং দোকানে বসে সাকিব আল হাসান । ছবি : সংগৃহীত
বন্ধুর সাথে টং দোকানে বসে সাকিব আল হাসান । ছবি : সংগৃহীত

সাধারণত তারকাদের মধ্যে একটি বিষয়ে খুব মিল পাওয়া যায়। তারা বিখ্যাত হওয়ার পর ভুলে যান তাদের নাড়ির টান। সাধারণ মানুষের মাঝে তাদের আর দেখা যায় না। এবারের ঈদে এই নিয়মের ব্যতিক্রম ঘটালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

জাতীয় দলের খেলা কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততার কারণে সচরাচর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পান না সাকিব। সেই হিসেবে এবারের ঈদটা সাকিবের জন্য বিশেষ। নিজ গ্রাম মাগুরায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ কাটালেন তিনি।

সকালে সাকিব বাবার সঙ্গে মাগুরা শহরের নোমানী ময়দানে প্রধান ঈদের জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর নিজ হাতে কোরবানি দেওয়া, টং দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা, স্ত্রী শিশিরকে নিয়ে রিকশায় চড়ে ঘুরে বেড়ানো। সব মিলিয়ে এবারে ঈদুল আজহার প্রথম দিনে অন্যরকম ভূমিকায় হাজির হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তারকা খ্যাতি থাকলেও সাকিব ভিন্ন অন্যদের থেকে। মাগুরা গেলে সব সময়ের মতো বন্ধুদের সাথে আড্ডা কিংবা পাড়ার ছেলেদের সাথে ক্রিকেট খেলতে দেখা যায় তাকে। মাঝে মধ্যে তো নিজের পছন্দের বাইক নিয়েও ঘুড়ে বেড়ান।

২০১৭ সালের পরে এই প্রথম পরপর দুই ঈদ মাগুরাতে কাটালেন সাকিব। ঈদের ছুটি শেষ করে আফগানিস্তান সিরিজের জন্য আগামী ১ জুলাই দলীয় অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X