বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ১২:১৬ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম ওভারে ৪ উইকেট নেওয়ার বিশ্বরের্কড আফ্রিদির

প্রথম ওভারে চার উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। ছবি : সংগৃহীত
প্রথম ওভারে চার উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। ছবি : সংগৃহীত

প্রথম বলেই ওয়াইডসহ ৫ রান দেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। তবে এলোমেলো শুরুর পর যেভাবে নিজেকে ফিরে পেলেন এই গতি তারকা তা অবিশ্বাস্য। পরের বৈধ ছয় বলের মধ্যেই তুলে নেন চার উইকেট। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ওভারে চার উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড।

গতকাল শুক্রবার (৩০ জুন) ইংল্যান্ডের দ্য ব্লাস্ট টি-টোয়েন্টিতে ক্রিকেট ইতিহাসের রেকর্ড গড়া ওভারটি করেন শাহিন শাহ আফ্রিদি। এমন দুর্দান্ত নৈপুণ্যের পরও ট্রেন্টব্রিজে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে শাহিনের দল নটিংহামশায়ার হেরে যায় ২ উইকেটে।

প্রথম বৈধ ডেলিভারিতেই ইয়র্কারে বার্মিংহাম অধিনায়ক অ্যালেক্স ডেভিয়েসকে আউট করেন শাহিন শাহ। দ্বিতীয় বলে স্কুপ করতে গিয়ে লো ফুলটস বলে বোল্ড হন উইকেটকিপার ক্রিস্টিয়ান বেঞ্জামিন।

হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হলে বার্মিংহামের ড্যান মোজলে তৃতীয় ও চতুর্থ বলে শাহিনকে রুখে দেন। তবে পঞ্চম বলে আর পাকিস্তানি গতি তারকাকে সামলাতে পারেননি তিনি। স্ট্রেইট ড্রাইভ করতে গিয়ে ওলি স্টোনের দারুণ ক্যাচে পরিণত হন। ওভারে শেষ বলে আবারও লো ফুলটস বলে এড বার্নার্ডের অফ স্টাম্প উড়িয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। এতেই স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ওভারে ৪ উইকেট শিকারের রেকর্ড গড়েন এই ফাস্ট বোলার।

দারুণ শুরুর পরও পরাজিত হয়েছে শাহিনের দল নটিংহামশায়ার। ১৬৯ রানের টার্গেটে বামিংহাম ২ উইকেট ও ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়। চার ওভারে ২৯ দিয়ে ওই ৪ উইকেটই শিকার করেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, টাইমস নাউসহ একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, স্বীকৃত টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম ওভারে ৪ উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম। তবে আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টিতে ম্যাচের যে কোনো মুহূর্তে এক ওভারে চার উইকেটের ঘটনা আছে বেশ কয়েকটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৪ উইকেট নেয়ার নজির আছে লাসিথ মালিঙ্গা, রশিদ খান, কার্টিস ক্যাম্ফার ও জেসন হোল্ডারের। তবে ইনিংসের প্রথম ওভারে ৪ উইকেট শিকারের কৃতিত্ব শুধু পাকিস্তান ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X