স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পাওয়েল-কিং ঝড়ে ইংলিশদের হারাল উইন্ডিজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারার পর টানা দুই টি-টোয়েন্টিতে হারল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ওপেনার ব্রান্ডন কিং ও অধিনায়ক রোভাম্যান পাওয়েলের জোড়া ফিফটিতে ১৭৬ রানের লক্ষ্যমাত্রা দিয়ে ১০ রানে জিতেছে ক্যারিবিয়ানরা।

শুক্রবার (১৪ ডিসেম্বর) গ্রানাডার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রানে ইংল্যান্ডের ইনিংস।

স্বাগতিকদের রান তাড়ায় তৃতীয় ওভারে জস বাটলারকে হারায় ইংল্যান্ড। প্রতিরোধের চেষ্টা চালান ফিল সল্ট-উইল জ্যাকস জুটি। দুজনই যথাক্রমে ২৫ ও ২৪ রানে বিদায় নেন। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন স্যাম কুরান। ৩২ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংসটি খেলেন ইংলিশ অলরাউন্ডার। শেষ দিতে মইন আলি ১৩ বলে ২২ এবং রেহান আহমেদের ৩ বলে ১০ রানের ক্যামিওতে কিছুটা উত্তেজনা ছড়ালেও ১৬৬ রানে থামে ইংল্যান্ড। ফলে ১০ রানে হার মানে জস বাটলারের দল।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আলজারি জোসেফ। দুটি উইকেট শিকার করেন আকিল হোসেন।

এর আগে ব্র্যান্ডন কিং ও রোভম্যান পাওয়েলের জোড়া ফিফটিতে ১৭৬ রান সংগ্রহ করে উইন্ডিজ। ৫৪ রানের মধ্যে ৪ উইকেট হারানো স্বাগতিকদের ম্যাচে টিকিয়ে রাখে পঞ্চম জুটি। ১৩ থেকে ১৭ এই পাঁচ ওভারের মধ্যে ৮০ রান তুলে নেন পাওয়েল-কিং। এর মধ্যে স্যাম কুরানের ক্যারিয়ারের সবচেয়ে খরুচে ৩০ রানের ওভারও রয়েছে। ২৮ বলে ফিফটি তুলে বিদায় নেন পাওয়েল। আর প্রথম থেখে শেষ পর্যন্ত ব্যাটিং করে ৫২ বলে ৮২ রানে অপরাজিত থাকেন কিং।

এ জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

১০

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

১১

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১২

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

১৩

সুমাইয়ার কান্না থামাবে কে? 

১৪

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

১৫

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৬

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

১৭

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১৮

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১৯

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

২০
X