বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ার্নারের শতকে প্রথম দিন অস্ট্রেলিয়ার

শতকের পর ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত
শতকের পর ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত

ডেভিড ওয়ার্নারের শতকে পার্থ টেস্টের প্রথম দিন নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। অ্যাশেজ চলাকালীন ঘোষণা দিয়েছিলেন ঘরের মাঠে টেস্টকে বিদায় জানাবেন বাঁহাতি এই অজি ওপেনার। নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৬৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিলেন ওয়ার্নার।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পার্থ স্টেডিয়ামে ডেভিড ওয়ার্নারের শতকে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৪৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ১৬৪ রানের ইনিংস খেলেন ওয়ার্নার।

ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন ওয়ার্নার। মাত্র ৪১ বলে প্রথম সেশনে ফিফটি তুলে নেন বাঁহাতি এই ওপেনার। দলীয় ১২৬ রানের মাথায় ব্যক্তিগত ৪১ রানে শাহীন আফ্রিদির বলে আউট হন উসমান খাজা। দ্রুত সময়ের মধ্যে লাবুশেনকে ফেরান ফাহিম আশরাফ। স্টিভেন স্মিথকে নিয়ে তৃতীয় উইকেটে ৭৯ রানের পার্টনারশিপ গড়েন ওয়ার্নার। ৩১ রানে অভিষিক্ত খুররম শেহজাদের বলে আউট হন স্মিথ।

দ্বিতীয় সেশনে ক্যারিয়ারের ২৬তম টেস্ট শতক তুলে নেন ওয়ার্নার। ১২৫ বলে ওয়ানডে স্টাইলে সেঞ্চুরিতে পা রাখেন বাঁহাতি ওপেনার। ১৬৪ রানের সময় আরেক অভিষিক্ত পেসার আমের জামিলের বলে সাজঘরে ফেরেন। ১৬টি চারের পাশাপাশি ৪টি ছক্কা হাঁকান ওয়ার্নার। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরার পুরস্কার জেতা ট্রাভিস হেড ৬টি চারের সাহায্যে ৪০ রানে জামিলের বলে সাজঘরে ফেরেন।

মিচেল মার্শ ১৫ ও অ্যালেক্স ক্যারি ১৪ রানে অপরাজিত আছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১০

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১১

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১২

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৩

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৪

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৫

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৬

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৭

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৮

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৯

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

২০
X