স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

৩০০ রানের লিড অস্ট্রেলিয়ার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পার্থ টেস্টে তৃতীয় দিনে ব্যাটিং ব্যর্থতায় ২৭১ রানে অলআউট হয়ে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ওপেনার ইমাম উল হক ছাড়া বাকি সবাই ব্যর্থ হয়েছেন। ২১৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে তৃতীয় দিন শেষে ৩০০ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।

ফলোঅনের সুযোগ পেয়েও পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং পাঠাননি অজি অধিনায়ক প্যাট কামিন্স। সফরকারীদের ফলোঅন না করিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৩৩ ওভারে ২ উইকেটে ৮৪ করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। তাদের হাতে এখনও আছে ৮টি উইকেট। উসমান খাজা ৩৪ এবং স্টিভেন স্মিথ অপরাজিত আছেন ৪৩ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে ৫ রানের মধ্যে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশেনকে ফেরান অভিষিক্ত পেসার খুররম শাহজাদ। ওয়ার্নার শূন্য রানে ফেরেন আর লাবুশেন ২ রানে আউট হন। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৭৯ রান যোগ করে দিনের খেলা শেষ করেন স্মিথ এবং খাজা।

তৃতীয় দিনে ২ উইকেটে ১৩২ রান নিয়ে ব্যাটিং শুরু করে পাকিস্তান। ৩৮ রানে ইমাম ও নাইটওয়াচম্যান খুররম শাহজাদ ব্যাটিং শুরু করেন। ১৬১ বলে ফিফটি তুলে আউট হন পাক ওপেনার। ১৯৯ বলের ইনিংসে ৬২ রানে নাথান লায়নের শিকার হন বাঁহাতি ওপেনার। ব্যক্তিগত ২১ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রান মেশিন বাবর আজম। সপ্তম উইকেটে ৩৫ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন আগা সালমান ও সৌদ শাকিল। সৌদ শাকিল ২৮ রানে হ্যাজলউডের শিকার হলে দ্রুতই অলআউট হয়ে যায় পাকিস্তান। এক প্রান্তে অপরাজিত আগা সালমান করেন ২৮ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১০

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১১

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১২

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৩

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৪

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১৫

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১৬

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৭

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৮

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১৯

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

২০
X