স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদের ৭ উইকেটে প্রথম শিরোপা পূর্বাঞ্চলের

শিরোপা জয়ের পর পূর্বাঞ্চল। ছবি : সংগৃহীত
শিরোপা জয়ের পর পূর্বাঞ্চল। ছবি : সংগৃহীত

২০১২-১৩ মৌসুমে শুরু হয়েছিল বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। যেখানে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল চারটি দল অংশগ্রহণ করে। দেশের দ্বিতীয় এই প্রথম শ্রেণির প্রতিযোগিতায় উত্তরাঞ্চলকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে পূর্বাঞ্চল। টাইগার অধিনায়ক খালেদ আহমেদের পেস তাণ্ডবে এক ইনিংস ও ১১২ রানে জিতেছে পূর্বাঞ্চল।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের শেষ রাউন্ডে উত্তরাঞ্চলকে ইনিংস ও ১১২ রানে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছে পূর্বাঞ্চল। প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের ১০৮ রানে জবাবে ৩৫২ রান সংগ্রহ করে পূর্বাঞ্চল। নিজেদের দ্বিতীয় ইনিংসে পেসার খালেদ আহমেদের ৭ উইকেট শিকারে ১৩২ রানে গুঁড়িয়ে যায় উত্তরাঞ্চল।

বিএসএলের ইতিহাসে একমাত্র পূর্বাঞ্চলই শিরোপা জিততে পারেনি। তাছাড়া বাকি সবাই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। তবে আজ প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়ে গেল পূর্বাঞ্চল। যার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলের ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদ। উত্তরাঞ্চলের দ্বিতীয় ইনিংসে ৫০ রানের বিনিময়ে ৭টি উিইকেট শিকার করেন এই পেসার।

প্রতিযোগিতায় ৩ ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে সর্বোচ্চ ২০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পূর্বাঞ্চল। আর একটি করে জয়-পরাজয় ও ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে সেন্ট্রাল জোন। পূর্বাঞ্চলের শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন খালেদ। তৃতীয় ও শেষ রাউন্ডে একাই ১১টি উইকেট শিকার করেন ডানহাতি পেসার। প্রথম শ্রেণিতে যা তার ক্যারিয়ার সেরা বোলিংও। এবারসহ মোট সাতবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন খালেদ। মাত্র দুই ম্যাচে সর্বোচ্চ ১৮ উইকেট ফাইনাল ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন তিনি।

বিসিএলের আরেক ম্যাচে দক্ষিণাঞ্চলকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মধ্যাঞ্চল। প্রথম ইনিংসে ২১৪ রানের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৯ রানে অলআউট হয়েছে দক্ষিণাঞ্চল। মধ্যাঞ্চল প্রথম ইনিংসে ২৪৮ রান করে। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬ রানের জবাব দিতে নেমে ছয় বলে তুলে নেয় মধ্যাঞ্চল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য চালু হলো ডিজিটাল সেবা

সোনার দোকানে কারিগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত

বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে 

পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ বিএনপিকে দেশছাড়া করবে’

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

১০

২ বছরেও থামেনি ইয়ামিনের বাবার অশ্রু আর ন্যায়বিচারের প্রতীক্ষা

১১

১৬ মাদক কারবারির আত্মসমর্পণ, ফুল দিয়ে বরণ করলেন পুলিশ 

১২

ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস

১৩

প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে ইংল্যান্ড

১৪

প্লাস্টিকের বোতল দিলেই মিলছে গাছ

১৫

৪৪৮ কোটি টাকার তীররক্ষা বাঁধে ধস, বাড়ছে আতঙ্ক

১৬

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কোন দল, আগাম জানাল এআই

১৭

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে, কী বলছে নিয়ম?

১৮

বিপৎসীমার কাছাকাছি যমুনা ও বাঙালি নদীর পানি

১৯

এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

২০
X