স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ১০:২২ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

সৌম্যর মতো ফারজানার সঙ্গী আক্ষেপ

ব্যাট করছেন ফারজানা হক পিংকি।  ছবি : সংগৃহীত
ব্যাট করছেন ফারজানা হক পিংকি। ছবি : সংগৃহীত

সকালে নিউজিল্যান্ডে সৌম্য সরকার। আর রাতে দক্ষিণ আফ্রিকায় ফারজানা হক পিংকি। দুজন পৃথক মহাদেশে খেললেও একের অপরের সঙ্গী, হয়েছেন ব্যথার সাথী। একই দিনে বাংলাদেশের দুই ক্রিকেটার পুড়লেন একই আক্ষেপের কষ্টের।

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ বাঁচানোর ম্যাচে কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক শতক করেন সৌম্য। তার ১৬৯ রানের ইনিংসে বড় স্কোর পায় বাংলাদেশ। কিন্তু র্নিবিষ বোলিংয়ে দল হেরে যায় ৭ উইকেটে।

আর এর ১৪ ঘণ্টা পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ওয়ানডেতে ১০২ রান করেন হক পিংকি। কিন্তু দল হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে।

সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড ১১৯ রানে জেতায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে সুযোগ ছিল ব্যবধান ২–০ বানিয়ে ফেলার। ফারজানার ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে শতকে তুলনামূলক ভালো পুঁজি পায় নিগার সুলতানা জ্যোতির দল। স্কোর বোর্ডে জমা হয় ৪ উইকেটে ২২২ রান। তবে এই রান প্রোটিয়ারা মেয়েরা টপকে গেছে ২৯ বল হাতে রেখে।

উদ্বোধনী জুটিতে লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটস, ১০৬ রান তুলেন। কিন্তু পরপর দুই বলে সাজঘরে ফেরেন তারা। তবে তৃতীয় উইকেটে বাকি ১১৭ রান এনে দেন দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন সুনে লুস ও অ্যানেকে বচ। লুস বাদে বাকি তিন ব্যাটারই পেয়েছেন অর্ধশতক। ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে প্রোটিয়ারা।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশকে উদ্বোধনী জুটিতে ৪৮ রান এনে দেন দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা। শামিমা ৩৬ বলে ২৮ রানে আউট হন। আগের ম্যাচে ক্যারিয়ার সেরা ইনিংস খেলা মুর্শিদা খাতুন বেশি সময় ক্রিজে টিকতে পারেননি।

দলীয় ৬৩ রানে দুই উইকেট হারানোর তৃতীয় ও চতুর্থ উইকেট জুটিতে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। ৯০ বলে অর্ধশতক করা ফারজানা, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে যোগ করেন ৮৮ বলে ৫৮ রান।

আর চতুর্থ উইকেটে ফাহিমা খাতুনের সঙ্গে ফারজানার জুটিতে আসে ১০৯ বলে ৯৩ রান। ফারজানা ১৬৫ বলে ক্যারিয়ারের দ্বিতীয় শতক করেন। উইকেটের অপর প্রান্তে ৪৮ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন ফাহিমা। যদিও দিন শেষে তাদের হারের তকমা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

শনিবার বেনোনিতে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে মুখোমুখি হয়ে দুই দল। ম্যাচটি জিতলে সরাসরি ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

১০

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

১১

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

১২

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

১৩

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

১৪

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

১৫

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

১৬

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১৭

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১৮

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১৯

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

২০
X