স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে অজিদের সংগ্রহ ১৮৭

ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত
ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত

বৃষ্টি বিঘ্নিত বক্সিং ডে টেস্টে প্রথম দিনে ৩ উইকেটে ১৮৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে এদিন ৬৬ ওভার খেলা হয়েছে। অর্থাৎ নির্ধারিত ওভারের ২৪ ওভার কম খেলা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিনে বৃষ্টির জন্য মাত্র ৬৬ ওভার খেলা হয়েছে। এ সময়ে ৩ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন ৪৪ রানে এবং ট্রাভিস হেড ৯ রানে অপরাজিত আছেন।

মেলবোর্নে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান শান মাসুদ। ম্যাচের শুরুতেই জীবন পান অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ২ রানের মাথায় স্লিপে আব্দুল্লাহ শফিক ওয়ার্নারের ক্যাচ মিস করেন। ১৭ রানে আরও একবার বেঁচে যান বাঁহাতি এই ওপেনার। তবে দুবার জীবন পেয়েও নিজের ইনিংস বড় করতে পারেনি ওয়ার্নার। ৩৮ রানের সময় আগা সালমানের শিকার হয়ে ফেরেন তিনি।

লাঞ্চ বিরতির পর আবারও উইকেট হারায় স্বাগতিকরা। খুররম শাহজাদের পরিবর্তে সুযোগ পাওয়া হাসান আলী ফেরান আরেক ওপেনার উসমান খাজাকে। স্লিপে দাঁড়ানো আগা সালমানের হাতে তালুবন্দি হন এই অজি ওপেনার। অস্ট্রেলিয়া ৪২.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৪ রান তুললে বৃষ্টি হানা দেয়।

বৃষ্টির পর আবারও খেলা শুরু হলে মারনাস লাবুশানে ও স্টিভেন স্মিথ ভালোই ব্যাটিং করেন। তবে তৃতীয় জুটিকে বেশিদূর নিতে পারেনি তারা। ব্যাক্তিগত ২৬ রানে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন স্মিথ। মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিতে বার্ধ করান পেসার আমের জামাল। ট্রাভিস হেডকে নিয়ে দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন লাবুশানে। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট শিকার করেন আমের জামাল, আগা সালমান ও হাসান আলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১০

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১১

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১২

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৫

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৬

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৭

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৮

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৯

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

২০
X