বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড টেস্টেই অ্যাশেজ শেষ হয়ে গেল লায়নের 

দলের প্রয়োজনে এভাবেই মাঠে নামেন লায়ন। ছবি : সংগৃহীত
দলের প্রয়োজনে এভাবেই মাঠে নামেন লায়ন। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে চোটে পড়ার পরই নাথান লায়নকে নিয়ে অস্ট্রেলিয়া দলের শঙ্কার শুরু। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হল। অ্যাশেজ থেকেই ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের মূল স্পিনার।

লায়নের সিরিজ শেষ হওয়ার ব্যাপারটি আজ (৩ জুলাই) নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ডান পায়ের মাংসপেশি ছিঁড়ে যাওয়ায় সিরিজের শেষ তিন টেস্টে দেখা যাবে না এই স্পিনারকে। গতকাল (২ জুলাই) টেস্টের পঞ্চম দিনই মেডিকাল স্টাফদের সঙ্গে দেখা করেন লায়ন। অ্যাশেজের বাকি অংশে খেলতে পারবেন কি পারবেন না তা-ই জানতে চেয়েছিলেন তিনি। সেখানেই জানতে পারেন এই সংবাদ।

এই টেস্ট দিয়েই প্রথম বিশেষজ্ঞ বোলার হিসেবে টানা ১০০ টেস্ট খেলার কীর্তি গড়েন লায়ন। দুর্ভাগ্যজনকভাবে, মাইলফলক টেস্টেই থমকে যাচ্ছে তার এই অবিশ্বাস্য পথচলা।

শেষ তিন ম্যাচের জন্য অস্ট্রেলিয়া লায়নের বিকল্প হিসেবে এখন পর্যন্ত কাউকে ডাকেনি। তবে লায়নের না থাকাই সুযোগ করে দিচ্ছে টড মার্ফিকে। হেডিংলি টেস্টে তাই অফ স্পিনারের খেলা একরকম নিশ্চিতই।

২০২৩ এর ফেব্রুয়ারিতে ভারত সফরে টেস্ট অভিষেকেই একমাত্র ইনিংসে ৭ উইকেট নেন এই অফ স্পিনার। সিরিজে ৪ টেস্ট খেলে শিকার করেন ১৪ উইকেট। টেস্ট ক্যারিয়ারের শুরুটা তার জন্য হয়েছে দুর্দান্ত। দারুণ বোলিং করে তিনি নজর কেড়েছেন অনেকের। তবে ২২ বছর বয়সী অফ স্পিনারের এবারের চ্যালেঞ্জ আলাদা। সামলতে হবে আক্রমণাত্মক ইংলিশদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X